1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

১লা জানুয়ারি ২০২১ ফরিদপুরে হতে যাচ্ছে ঘুড়ি ও ফানুস উৎসব

  • বর্তমান সময়: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৫৩৬ বার পড়া হয়েছে

১লা জানুয়ারি ২০২১ ফরিদপুরে হতে যাচ্ছে ঘুড়ি ও ফানুস উৎসব

নিজস্ব প্রতিবেদক : এই যান্ত্রিক জীবনে লাগামহীন ঘোড়ার মত ছুটে চলছি আমরা । এরই প্রেক্ষাপটে ভুলতে বসেছি আমরা আমাদের অতীতকে । সেই হারিয়ে যাওয়া অতীতের দিনগুলোকে স্বরন করাতে ফরিদপুর সিটি পেইজ আয়োজন করেছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বিনোদন ঘুড়ি ও ফানুস উৎসব । আগামী ১লা জানুয়ারী ২০২১ ফরিদপুর সিটি পেইজের আয়োজনে দুপুর ২.৩০ মিনিটে ধলার মোড় সংলগ্ন পদ্মার চড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঘুড়ি ও ফানুস উৎসব । আয়োজক কমিটির সাথে কথা বলে জানা যায় ,আয়োজনের সকল প্রস্তুতি শেষের দিকে ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঘুড়ি ও ফানুস উৎসবের শুভ উদ্বোধন করবেন ,ফরিদপুরের মাননীয় জেলা প্রশাসক অতুল সরকার এবং সভাপতিত্ব করবেন টাইম ইউনিভার্সিটি বাংলাদেশ এর মাননীয় উপাচার্য প্রফেসর ড.এ এইচএম আক্তারুল ইসলাম । স্বাস্থ্যাবিধি মেনেই অনুষ্ঠান পরিচালনা করা হবে বলে আয়োজক কমিটি জানায় ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page