1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে করোনা মোকাবেলায় সুরক্ষা সামগ্রী বিতরণ

  • বর্তমান সময়: রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৪১২ বার পড়া হয়েছে

রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে করোনা মোকাবেলায় সুরক্ষা সামগ্রী বিতরণ

কাজী টুটুলঃ “মাস্ক পরার অভ্যেস করোনা মুক্ত বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপঃ মোকাবেলায় রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে কোভিড-১৯ থেকে রক্ষা করতে সাধারণ মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে জেলা পুলিশ।

রবিবার (২১ মার্চ) সকালে রাজবাড়ী বড়পুল চত্বরে জেলা শহরের মানুষের মাঝে এ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও ফেসশিল্ড সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

সুরক্ষা সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন রাজবাড়ীর (আসন-১) সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, রাজবাড়ী এন এস আই এর উপ-পরিচালক শরিফুল হক, নবনির্বাচিত পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতু,সদর থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ জহুরুল হক, টি আই মাসুদ, টি আই তারক পাল, পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আবু মোঃ হাসান প্রমুখ।

পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে আসুন আমরা সকলে মিলে সচেতন হই। এবং সাধারণ মানুষকে সচেতন করি। যাতে করে আমরা সবাই একসাথে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page