1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিভে গেল দুই শিক্ষার্থীর প্রান

  • বর্তমান সময়: রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৫০২ বার পড়া হয়েছে

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিভে গেল দুই শিক্ষার্থীর প্রান,প্রাইভেটকার চালক গ্রেফতার -১

মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় প্রাইভেটকার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিভে গেল দুই শিক্ষার্থীর প্রান। এসময় আাহত হয়েছেন আরও একজন। রবিবার দিবাগত রাত আড়াইটায় মাওয়া-ঢাকা মহাসড়কের হাসামদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেটকারটির চালককে আটক করা হয়েছে।

নিহতরা হলেন, পৌরসভার হোগলাডাঙ্গী গ্রামের আবু তালেব ফকিরের ছেলে নাইমুর রহমান রনি (২০) ও চৌধুরী কান্দা শদরদীর শফিকুল খাঁনের ছেলে শাকিল খাঁন (২২)। আহত হলেন, কাউলীবেড়ার হানিফ শিকদারের ছেলে অপু (২৪)। তারা সবাই কলেজ ছাত্র ও সহপাঠি ছিলেন। আটক ড্রাইভার ঝিনাইদহ সদরের ধুপাফিলা গ্রামের মোঃ জামালের ছেলে জাকির আহম্মদ (২৫) পুলিশ ও পারিবারিক সুত্রে, গতকাল শনিবার রাত ৯টায় রনি ও শাকিল বাড়ি থেকে বের হয়।

 

রনি তার পরিবারকে জানায় তারা দুইজন কাউলিবেড়া বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে যাবে। রাতে খাওয়া দাওয়া শেষ করে সেখান থেকে তিন বন্ধু এক সঙ্গে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ফেরার সময় রাত আড়াইটার দিকে একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে রনি ও শাকিল নিহত ও তাদের আরেক বন্ধু অপু গুরত্বর আহত হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ও আহতকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোঃ ওমর ফারুক জানান, কাউলীবেড়া থেকে ভাঙ্গার উদ্দেশ্যে একটি মোটর সাইকেল যোগে তিন বন্ধু বাড়ি ফিরছিলেন।

 

এসময় অপর দিক বরিশাল থেকে মাওয়া গামী একটি প্রাইভেটকারের(ঢাকা মেট্রো গ ৪২-৪৮১০) সঙ্গে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও আরেকজন গুরত্বর আহত হয়। প্রাইভেটকারসহ চালককে আটক করা হয়েছে। মরদেহ দুটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page