1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় নসিমন খাদে নিহত-২,আহত-৪

  • বর্তমান সময়: শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৪০৯ বার পড়া হয়েছে

ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় নসিমন খাদে নিহত-২, আহত-৪

মাহমুদুর রহমান(তুরান), ভাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় নসিমন খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। এরা সবাই নসিমনের যাত্রী। নিহতরা হচ্ছে মাদারীপুরের শিবচরের দত্তপাড়া ইউনিয়নের আনন্দ বাজার গ্রামের আবুল হোসেনের ছেলে সোহেল মাতুব্বর(২১) ও একই এলাকার আরব ফরাজীর ছেলে রফিক ফরাজী(৩৫)।

আহতদের মধ্যে আবুল হোসেনের অবস্থা বেশ আশংকাজনক।তারা গাছ ক্রয়ের জন্য পাশ্ববর্তি নওপাড়া গ্রামে যাচ্ছিল বলে জানা গেছে।ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার খোকন জমাদ্দার ও স্থানীয়রা জানান,দুপুরে রাজশাহি থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস নামক একটি ট্রেন ভাঙ্গার নওপাড়া নামক স্থানে পৌছিলে ট্রেনলাইনের সাথে থাকা সংযোগ সড়কে নসিমনটি অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় এটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নসিমনে থাকা এর চালকসহ ২ জন নিহত হয় এবং আহত হয় আরও ৪ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।

পরে ভাঙ্গা ফায়ার সার্ভিস,ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্বার করে হাসপাতালে পাঠায়। স্থানীয়রা জানান, এ স্থানটিতে প্রতিদিন শত শত লোক ও অসংখ্য যানবাহন অরক্ষিত সংযোগ দিয়ে জীবনের ঝুকি নিয়ে চলাচল করে। জায়গাটিতে কোন গেট না থাকায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page