1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

ফরিদপুরে বালুভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়লো  বহুল আলোচিত বেইলি ব্রিজ

  • বর্তমান সময়: শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৪০৮ বার পড়া হয়েছে

ফরিদপুরে বালুভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়লো  বহুল আলোচিত বেইলি ব্রিজ

এহসান রানা : ফরিদপুর-নগরকান্দা সড়কের নগরকান্দা পৌরসভার জুঙ্গরদি এলাকার কুমার নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি বালুভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়েছে। শনিবার ভোর সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ সেতুটি ভেঙ্গে যাওয়ায় ফরিদপুর জেলা শহরের সাথে নগরকান্দা উপজেলার সড়ক পথের যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বালুভর্তি একটি ট্রাক মাগুরার দিক থেকে গোপালগঞ্জের মোকসেদপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটির নম্বর ফরিদপুর-ট-১১-০৩০৭। ট্রাকটি বেইলি সেতুর ওপর উঠলে সেতুটির মধ্যে অংশ দেবে যায়। খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।
পুরাতন এই সেতুটি দিয়ে ভয়ে লোকজন পারপার করছিলো বেশ কিছুদিন যাবত। বার বার সেখানে একটি নতুন সেতুর দাবি জানালেও তা বাস্তবায়িত না হওয়ায় চরম ক্ষোভ রয়েছে এলাকাবাসির ভিতর।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিপ্লব বলেন, শনিবার ভোরে নগরকান্দা পৌরসভার জুঙ্গরদি এলাকার কুমার নদীর ওপর পুরাতন বেইলি সেতুটি বালুভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page