1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু চরভদ্রাসনে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল উদ্ধার ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ফরিদপুর সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড ফরিদপুরে বিএনপি নেতা পরিচয়ে ব্যবসায় প্রভাব বিস্তারের অভিযোগ, গণপিটুনির ঘটনায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা ফরিদপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার ফরিদপুরে শর্ট সার্কিটের আগুনে কিশোরের মৃত্যু

রাজবাড়ীতে আন্তঃবিভাগীয় টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

  • বর্তমান সময়: শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩৩২ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে আন্তঃবিভাগীয় টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

কাজী টুটুলঃ রাজবাড়ীতে শুক্রবার(১৯ মার্চ) সকালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুজিববর্ষ আন্তঃবিভাগীয় টেনিস টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপি এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সার্বিক সহযোগিতায় রয়েছে অফিসার্স ক্লাব।

 

টুর্নামেন্টের  উদ্বোধন উপলক্ষে অফিসার্স ক্লাব মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ কাজী কেরামত আলী। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, রাজবাড়ী পৌর মেয়র আলমগীর শেখ তিতু। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন।

 

বক্তারা বলেন, আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে চলেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন। বঙ্গবন্ধু কন্যার নেত্রীতে দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। খেলাতেও সারাবিশ্বে বাংলাদেশ প্রশংসা অর্জন করেছে। ক্রীড়াখাতেও সরকার আগের চেয়ে বরাদ্দ বাড়িয়েছে। টুর্নামেন্টে মোট ১৮টি দল অংশগ্রহণ করেছে। শনিবার সন্ধ্যায় চূড়ান্তপর্বের খেলা অনুষ্ঠিত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page