1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

সদরপুরে বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধুর জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

  • বর্তমান সময়: বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৫০১ বার পড়া হয়েছে

সদরপুরে বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধুর জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

মোঃ সাব্বির হাসান, সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলায় দিনব্যাপী বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্প অর্পণ করা হয়। পুষ্প অর্পণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উপলক্ষে একশ এক পাউন্ডের কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর।

 

আরও উপস্থিত ছিলেন এসিল্যান্ড সজল চন্দ্র শীল, ভারপ্রাপ্ত ওসি আবুল খায়ের মিয়া, ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ ওমর ফয়সাল, সমাজ সেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ,যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন আহম্মেদ,পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর কুমার বৈদ্য,ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুল, শেখ মোঃ আক্কাছ আলী,মুক্তিযোদ্ধা মোঃ মনির হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরে প্রধানগন। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page