1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ভাংগায় র‌্যাবের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৩২২ বার পড়া হয়েছে
ভাংগায় বিপুল পরিমান ইয়াবাসহ র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী
ভাংগায় বিপুল পরিমান ইয়াবাসহ র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী

ভাংগায় র‌্যাবের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলার ভাংগা থানা হতে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প। অত্র ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৬ মার্চ ইং তারিখ ফরিদপুর জেলার ভাংগা থানাধীন মুনসুরাবাদ গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

এ সময় মাদক ব্যবসায়ী শেখ মিরান হোসেন(৩০), পিতা- মৃত শেখ লাল মিয়া, সাং-মুনসুরাবাদ, থানা- ভাংগা, জেলা-ফরিদপুরকে, তার হেফাজতে থাকা ১৭৩ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২ টি সীমকার্ডসহ ০১টি মোবাইল ফোন, নগদ ১০০০ টাকা জব্দ করে র‌্যাব।

এ ব্যাপারে কোম্পানী কমান্ডার মোঃ খোরশেদ আলম বলেন দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় ভাংগা থানাধীন মুনসুরাবাদ গ্রাম এলাকায় অভিযান পরিচালনা কওে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর ভাংগা কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কোম্পানী কমান্ডার মোঃ খোরশেদ আলম।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page