1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সালথায় বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ কার্যক্রমের উ‌দ্বোধন

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৪৫৮ বার পড়া হয়েছে
সালথায় বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ কার্যক্রমের উ‌দ্বোধন
সালথায় বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ কার্যক্রমের উ‌দ্বোধন

সালথায় বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ কার্যক্রমের উ‌দ্বোধন

আ‌রিফুল ইসলাম, সালথা প্রতি‌নি‌ধিঃ উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় ফরিদপুর জেলার সালথা উপজেলায় বিনা মূ‌ল্যে পাট বীজ ও রাসায়া‌নিক সার বিতরণ করা হ‌য়ে‌ছে। সোনালী আ‌ঁশের সোনার দেশ মু‌জিব ব‌র্ষে বাংলা‌দেশ এই প্রতিপাদ‌্য বিষয়‌কে সাম‌নে রে‌খে উপ‌জেলা প্রশাসন ও উপ‌জেলা পাট দপ্তর এর আ‌য়োজ‌নে মঙ্গলবার (১৬ই মার্চ) বেলা ১১টায় সালথা উপ‌জেলা চত্ত্ব‌রে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় অন‌্যান্যদের মা‌ঝে উপ‌স্থিত থে‌কে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ক‌রেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার ও সহকারী কমিশনার (ভূমি) জনাবা মারুফা সুলতানা খান হীরামনি। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস,  উপ‌জেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী, জাইকা অফিসার মোঃ রিফাত রিয়াজ, রামকান্তপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান মোঃ আশরাফ আলী লিটু প্রমূখ।
উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী এসময় ব‌লেন, আজ রামকান্তপুর ইউ‌নিয়‌নের ২৫০ জন পাট চাষী‌দের মা‌ঝে  বি‌জেআরআই তোষা-৮ (র‌বি-১) উন্নতমা‌নের পাট বীজ ১ কে‌জি, ৬ কে‌জি ইউ‌রিয়া, ৩ কে‌জি টিএস‌পি, ৩ কে‌জি এমওপি ক‌রে বিতরণ করা হল। পর্যায়ক্রমে উপ‌জেলার সকল ইউ‌নিয়‌নের আড়াই হাজার পাট চাষী‌দের মা‌ঝে উন্নত পাট বীজ ও রাসায়ানিক সার বিতরণ করা হ‌বে। সব কিছু ঠিক থাক‌লে এবছরও পা‌টের বাম্পার ফলন হ‌বে ব‌লে আশা কর‌ছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page