1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুর ক্রিকেট কমিটির সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৩৮৭ বার পড়া হয়েছে
ফরিদপুর ক্রিকেট কমিটির সভা অনুষ্ঠিত
ফরিদপুর ক্রিকেট কমিটির সভা অনুষ্ঠিত

ফরিদপুর ক্রিকেট কমিটির সভা অনুষ্ঠিত

মানিক দাস : ফরিদপুর ক্রিকেট কমিটির এক সভা মঙ্গলবার বিকেলে শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ক্রিকেট কমিটির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান  এডভোকেট শামসুল হক ভোলা মাস্টার এর সভাপতিত্বে এই সভায় অনূর্ধ্ব ১৮ ফরিদপুর জেলা দলের কোচ ম্যানেজার নিযুক্ত করা হয়।
এতে জেলা দলের কোচ নির্বাচিত হন তানভির আহ্মেদ রাজিব, সহকারি কোচ নির্বাচিত হন উত্তম সরকার।
অন্যদিকে  ম্যানেজার নির্বাচিত হন মাহবুবুল আলম নিক্কন। সারা দেশের মোট আটটি জেলা দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এতে ফরিদপুর শেখ জামাল ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও গোপালগঞ্জের শেখ কামাল স্টেডিয়াম এ খেলাগুলো অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচেই ৫০ ওভারে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক মোকলেসুর রহমান বাবলু। প্রতিযোগিতায় ফরিদপুর জেলা দলের প্রথম খেলা ২১ মার্চ প্রতিপক্ষ রাজবাড়ী জেলা দলের বিরুদ্ধে অনুষ্ঠিত হবে। এ খেলাটি  হবে গোপালগঞ্জের শেখ কামাল স্টেডিয়াম এ। ফরিদপুর জেলার ভেন্যু  ম্যানেজার হিসেবে অমরেশ চন্দ্র সাহা কে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page