1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

এসপি’র নির্দেশনায় বিশেষ অভিযান- যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • বর্তমান সময়: শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩২২ বার পড়া হয়েছে
এসপি'র নির্দেশনায় বিশেষ অভিযান- যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
এসপি'র নির্দেশনায় বিশেষ অভিযান- যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

এসপি’র নির্দেশনায় বিশেষ অভিযান- যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কাজী টুটুলঃ  মাদকদ্রব্য আইনের মামলায় যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামী রাজবাড়ী শহরের পৌর নিউ কলোনীর মুন্নু মোল্লা ০৫ (পাঁচ) বৎসর দেশের বিভিন্ন স্থানে পালিয়ে থাকার পর অবশেষে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে রাজবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে।

 

রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম  শাকিলুজ্জামান এর নির্দেশনায় এবং রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমজার এর সার্বিক তত্বাবধানে এস আই/(নিঃ) হিরন কুমার বিশ্বাস সংগীয় কং/৩৭৮ সৈয়দ আশরাফুল ইসলাম এবং কং/৩৪১ মোঃ অপু মোল্লাকে সহ ডিএমপি ঢাকার খিলক্ষেত থানাধীন খিলক্ষেত রেলগেট এলাকা থেকে  জি, আর মামলা নং-১০০/০৭,যাহা দায়রা মামলা নং-১৩৫/০৭ মামলার যাবৎজীবন সাজাপ্রাপ্ত, ১০,০০০/-টাকা জরিমানা অনাদায়ে আরো ০৩ মাস সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী নিউকলোনী এলাকার মোঃ জালাল মোল্লার ছেলে মুন্নু মোল্লাকে(৪০) ১১ মার্চ ( বৃহস্পতিবার) রাত ৯.৩০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করতে সক্ষম হয়।

উল্লেখ্য, রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক গত ১৬/০৮/২০১৬ খ্রিঃ তারিখে অত্র মামলার রায় ঘোষনা করেন । রায় ঘোষনা হবার পর থেকেই উক্ত আসামী পলাতক অবস্থায় ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page