1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ডিজিটাল নিরাপত্তা  আইন বাতিলের দাবীতে মানববন্ধন

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৪৬৩ বার পড়া হয়েছে
ডিজিটাল নিরাপত্তা  আইন বাতিলের দাবীতে মানববন্ধন
ডিজিটাল নিরাপত্তা  আইন বাতিলের দাবীতে মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা  আইন বাতিলের দাবীতে মানববন্ধন

কাজী টুটুলঃ রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সারাদেশে  সাংবাদিক হত্যা ও ডিজিটাল নিরাপত্তা  আইন বাতিলের দাবীতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার ( ৯ মার্চ) সকালে শহরের এক নম্বর পৌর মিলেনিয়াম মার্কেটের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এটিএন নিউজের রাজবাড়ী প্রতিনিধি লিটন চক্রবর্তী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ। এতে বক্তব্য দেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের রাজবাড়ী প্রতিনিধি খান মোহাম্মদ জহুরুল হক, জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দেশ টিভি প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও একুশে টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি ও দৈনিক সংবাদের বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি সঞ্জীব কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক রাজবাড়ী কণ্ঠের বার্তা সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক চ্যানেল ২৪ এর রাজবাড়ী প্রতিনিধি সুমন বিশ্বাস সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের পাংশা উপজেলা প্রতিনিধি মাসুদ রেজা শিশির প্রমূখ। মানববন্ধনে জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চেয়ে বলেন, সারাদেশে বিভিন্ন ভাবে সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে। মামলা দায়ের করা হচ্ছে। হয়রানী করা হচ্ছে। শারীরিক ভাবে আঘাত করা হচ্ছে। ঠুনকো অভিযোগে আটকে রাখা হচ্ছে। স্বাধীন ভাবে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরতে গিয়ে কারাগারে দিন কাটাতে হচ্ছে। সারাদেশের মতো রাজবাড়ীতেও সাংবাদিকদের হয়রানী বন্ধ করতে হবে। কিন্তু সংবাদকর্মীরা সরকার বা অন্য কারো প্রতিপক্ষ নয়। তাঁরা সত্য তুলে ধরতে চায়।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ তুলে ধরতে চায়। এসব বিবেচনায় সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে। ডিজিটাল আইন একটি কালো আইন। আমাদের জান ও জবানের স্বাধীনতা দিতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে বাতিল করতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page