1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

ফরিদপুরে বিনা চাষে গম উৎপাদনের উপর কৃষক মাঠ দিবস উদযাপিত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৪২৭ বার পড়া হয়েছে
ফরিদপুরে বিনা চাষে গম উৎপাদনের উপর কৃষক মাঠ দিবস উদযাপিত
ফরিদপুরে বিনা চাষে গম উৎপাদনের উপর কৃষক মাঠ দিবস উদযাপিত

ফরিদপুরে বিনা চাষে গম উৎপাদনের উপর কৃষক মাঠ দিবস উদযাপিত

মো: তৌহিদ ইসলাম,নিজস্ব প্রতিবেদক : সময় মত গম বপনের উদ্দেশ্যে রবি মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় সিমিট বাংলাদেশ- ফরিদপুর হাব অফিস বিভিন্ন কর্মসুচি গ্রহন করে। কর্মসুচীর মধ্যে বিনা চাষে গম উৎপাদন, আমন ধানের জমিতে সাথী ফসল হিসেবে গম চাষ প্রভৃতি উল্লেখযোগ্য। কৃষকদের মাঝে সঠিক সময়ে এবং বিনা চাষে গম উৎপাদনের বার্তা ছড়িয়ে দিতে সোমবার বিকালে ফরিদপুর সদর উপজেলার ব্রাম্মনকান্দায় সিমিট বাংলাদেশ এক মাঠ দিবসের আয়োজন করে ।

ফরিদপুরে বিনা চাষে গম উৎপাদনের উপর কৃষক মাঠ দিবস উদযাপিত

ফরিদপুরে বিনা চাষে গম উৎপাদনের উপর কৃষক মাঠ দিবস উদযাপিত

মাঠ দিবসের অনুষ্ঠানে কৃষিবিদ আবুল বাসার মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক কৃষিবিদ ড. মো: হজরত আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো: হাসিবুল হাসান,জেলা প্রশিক্ষন কর্মকর্তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ,ফরিদপুর । কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ আশুতোষ কুমার বিশ্বাস, হাব কো-অর্ডিনেটর কৃষিবিদ হিরা লাল নাথ, সিমিট বাংলাদেশ । ( ভিডিও সহ )

 

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক কৃষানী, সিমিট-বাংলাদেশ ফরিদপুর হাব এর কর্মকর্তাবৃন্দ। মাঠ দিবসে উপস্থিত কৃষকদেরকে মাঠ পরিদর্শনের মাধ্যমে এই নতুন এই প্রযুক্তি সরেজমিনে দেখানো হয় এবং তাঁদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয়। এই প্রযুক্তির মাধ্যমে ব্লাষ্ট সহনশীল জাতের আবাদ ও মাঠে তার ফলাফল দেখে উপস্থিত সবাই কৌতুহলী হন এবং এর সুবিধা-অসুবিধা সম্বন্ধে সম্যক ধারনা লাভ করেন। উপস্থিত কৃষকেরা আগামীতে গমের এই নতুন পদ্ধতি গ্রহন করবেন বলে আগ্রহ প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page