1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে নন্দিতা সুরক্ষার পক্ষ থেকে কম্বল বিতরণ

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৬৩৩ বার পড়া হয়েছে

ফরিদপুরে নন্দিতা সুরক্ষার পক্ষ থেকে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার : পৃথিবী হোক নারী ও শিশুদের নির্ভয় আশ্রয়স্থল ,এই প্রতিাদ্যকে সামনে রেখে ফরিদপুর শহরের আনাচে কানাচে কাজ করে যাচ্ছে নন্দিতা সুরক্ষার টিম। শুধু নারী ও শিশুই নয় , যখন যেখানে সমস্যার আঁচ করতে পারছে সেখানেই ছুটে যাচ্ছে তার টিম নন্দিতা সুরক্ষা। শুরু থেকে আজ পর্যন্ত পর্যাপ্ত প্রসংশা কুড়িয়েছে তারা । তবুও থেমে নেই তাদের কর্মকান্ড, তারই ধারাবাহিকতায় ,আজ মঙ্গলবার ২৯ ডিসেম্বর সকাল ১১.৩০ মিনিটে ফরিদপুর জেলা প্রসাশনের কার্যালয়ের সামনে ফরিদপুরে সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গ জনগষ্ঠির মাঝে কম্বল বিতরণ করেছেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার, তিনি বলেন আপনারা যদি কেউ কোন ভাল কাজ জানেন আমার কাছে আসেন ,আমি আপনাদেও ভাল কাজ দিব ,কেউ যদি গাড়ি চালাতে যানেন তাদেও গাড়ি কিনে দেব । আসেন আপনাদেও নিয়ে একটা গার্মেন্টস তৌরি করবো । আরও উপস্থিত ছিলেন এডভোকেট শিপ্রা গোস্বামী (সমাজকর্মী এবং র্ন্র্বিাহী পরিচালক রাসিন, সমন্বয়কারী,ব্লাষ্ট,ফরিদপুর ), আসমা আক্তার মুক্তা (সমাজকর্মী এবং র্ন্র্বিাহী পরিচালক রাসিন) সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও নন্দিতা সুরক্ষার নেতৃবৃন্দ। সারা দেশের ন্যায় গত কয়েকদিন দেশের অন্যান্য এলাকার মতো মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে ফরিদপুরে। শীতের তীব্রতা ক্রমাগত বৃদ্ধির কারনে অসহায় মানুষের কথা মাথায় রেখে নন্দিতা সুরক্ষার পক্ষ থেকে তৃতীয় লিঙ্গ জনগষ্ঠির মাঝে কম্বল বিতরন করা হয়েছে।

আরো জানা যায়, সমাজে পিছিয়ে পরা এই জনগোষ্ঠিরা এই তীব্র শীতের মধ্যে মানবেতর জীবন যাপন করছে। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য নন্দিতা সুরক্ষার পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। এদিকে নন্দিতা সুরক্ষার পক্ষ থেকে একটি করে কম্বল পেয়ে খুবই আনন্দিত তৃতীয় লিঙ্গের এই জনগোষ্ঠি। তাদের সাথে কথা বলে জানা যায়, তীব্র শীতের প্রকোপে খুবই খারাপ সময় অতিবাহিত হচ্ছিল। কিভাবে এই শীতের সময় অতিবাহিত করব ভেবে পাচ্ছিলাম না। নন্দিতা সুরক্ষার পক্ষ থেকে একটি করে কম্বল সেই চিন্তা কিছুটা দুর হলো।তারা বলেন- আমাদের পাশে দাড়ানোর জন্য ধন্যবাদ সামাজিক সংগঠন নন্দিতা সুরক্ষাকে ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page