সাজ্জাদ হোসেন সাজু চরভদ্রাসন থানা প্রতিনিধি : মুজিব শতবর্ষে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপনের অংশ হিসেবে আয়োজনকৃত “বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন -২০২১:উপলক্ষে ফরিদপুর চরভদ্রাসনে উপজেলা পরিষদের উদ্যোগে প্রস্তুতিমূলক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভা আজ সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা জেসমিন সুলতানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান) (ভারপ্রাপ্ত) মোঃ মোতালেব হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা ফরিদা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা জনাবা শারমিন আক্তার, মৎস্য অফিসার মাহমুদুল হাসান, উন্নয়ন প্রকল্প অফিসার মঞ্জুর সামাদ, মুক্তিযোদ্ধা আবুল কালামসহ ও অন্যান্য অফিসার, শিক্ষক সাংবাদিক বৃন্দ। আগামী ৭ ই মার্চ বঙ্গবন্ধু ঐতিহাসিক দিনটি যথাযথ মর্যাদায় পালন করার বিষয়ে আলোচনা করা হয় ,
You cannot copy content of this page
Leave a Reply