1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ভাঙ্গায় চাদাঁর দাবীতে মাটি কাটা ভেকু ও ট্রাক ভাংচুরের অভিযোগ

  • বর্তমান সময়: শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২১ বার পড়া হয়েছে

ভাঙ্গায় চাদাঁর দাবীতে মাটি কাটা ভেকু ও ট্রাক ভাংচুরের অভিযোগ

মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা গ্রামে কতিপয় দুৃস্কৃতকারী দ্বারা চাঁদার দাবীতে মাটি কাটা ভেকু ও ট্রাক ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল দিবাগত গভীর রাতে এ ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মোঃ বাবু মিয়া ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।ভেকু ও ট্রাকের মালিক মোঃ বাবু মিয়া জানান, ওই এলাকার ছোট পাল্লা গ্রামের জুয়েল মাতুববরের জমিতে পুকুর কাটার জন্য তিনি চুক্তিবদ্ব হন।

 

গত ৩ দিন ধরে মাটি কাটার কাজ করছিলেন তিনি। কয়েকদিন যাবৎ এলাকার ইমন ফকির নামে জনৈক যুবক ও সহযোগী মিলে তার নিকট মোটা অংকের চাঁদা দাবী করে আসছিলেন। অন্যথায় মাটি কাটা ভেকু চালানো যাবেনা বলে তারা হুমকি দেয়। এর প্রেক্ষিতে চাদাঁ দিতে ব্যর্থ হওয়ায় গভীর রাতে সংঘবদ্ব হয়ে ইমন ও তার লোকজন হামলা চালিয়ে ভেকু ও ট্রাক ভাংচুর করে। এ সময় পাহারাদার শাহেদ আলী খন্দকারকে মারধোর করে নানা রকম হুমকি দেয়।

 

এ ব্যাপারে স্থানীয় মোঃ ইয়াজুল ফকির জানান,এলাকার ইমনের নের্তৃত্বে একদল লোক হামলা চালিয়ে ভেকু ও ট্রাক ভাংচুর করে এবং নানা রকম ভয়-ভীতি প্রদর্শণ করে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরে আলম ছিদ্দিকী লাবলু বলেন, ঘটনাটি শুনেছি। যারাই জড়িত থাকুক তদন্ত সাপেক্ষে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিৎ। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ বাবু মিয়া ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page