1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩শত পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

  • বর্তমান সময়: শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৮৪ বার পড়া হয়েছে
কাজী টুটুলঃ  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩শত পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারী)  রাতে রাজবাড়ীর গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩শত পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ ফরিদ মোল্লা (২৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। ফরিদ গোয়ালন্দ উপজেলার হাতেম মন্ডল পাড়ার মোঃ হাবিব মোল্লার ছেলে।

জেলা গোয়েন্দা শাখার ওসি প্রাণ বন্ধু বিশ্বাস জানান, রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই ফেরদৌস আহম্মেদ ও এসআই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করেন। ওই অভিযানে ঢাকা টু রাজবাড়ী মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ডের পশ্চিম পার্শ্বে দেওয়ান পাড়া হতে মোঃ ফরিদ মোল্লাকে গ্রেপ্তার করে। সেই সাথে তার কাছ থেকে ৯০ হাজার টাকা মূল্যের ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page