1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

স্বামী-স্ত্রীর মনোমালিন্যে গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্যহত্যা

  • বর্তমান সময়: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৪২ বার পড়া হয়েছে

স্বামী-স্ত্রীর মনোমালিন্যে গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্যহত্যা

রবিউল হাসান রাজিবঃ ফরিদপুরের সালথায় স্বামী স্ত্রীর ঝগড়া, অভিমানে গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত জেয়াসমিন বেগম (২৬) উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়ার ইজারাপাড়া এলাকায় সাইদুল মাতুব্বরের স্ত্রী। গতকাল দিবাগত রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে সালথা থানার পুলিশ।

 

পরিবার ও স্বামীর ভাষ্যমতে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে রান্না ঘর উত্তোলন করা নিয়ে মতবিরোধ হলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সূত্রপাত ঘটে। এরই ধারাবাহিকতায় জেসমিন বেগম অভিমান করে রাতে না খেয়েই ঘুমিয়ে যায়। সবাই যথা নিয়মে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ভোর ৪টার দিকে হঠাৎ স্বামীর ঘুম ভেঙ্গে গেলে তিনি দেখেন স্ত্রী নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলছেন।

 

এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এলে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরিবার সূত্রে জানা যায়, বিগত প্রায় ৬ বছর পূর্বে সদরপুর উপজেলার কৃষ্ণপুর নয়ারকান্দী গ্রাম এলাকার আলেফ কারীগরের মেয়ে জেসমিন বেগমের সঙ্গে সালথা উপজেলাধীন ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া ইজারাপাড়া গ্রামের মৃত বাচ্চু মাতুব্বরের ছেলে সাইদুলের সাথে প্রেমের সম্পর্কের জেরে বিয়ে হয়।

 

সাইদুল ও জেসমিনের দাম্পত্য জীবনে ৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। সালথা থানার ওসি (তদন্ত) সুব্রত গোলদার জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তের নিমিত্তে ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page