1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত: দেশেই উৎপাদন হবে বালাইনাশক সালথার আটঘরে জাকের পার্টির র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা শান্তি ও স্থিতিশীলতার আহবানে সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি

ফরিদপুরে বীজআলু উৎপাদন, মান নিয়ন্ত্রণ ও বালাই ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্ধোধন

  • বর্তমান সময়: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩১৩ বার পড়া হয়েছে

ফরিদপুরে বীজআলু উৎপাদন, মান নিয়ন্ত্রণ ও বালাই ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্ধোধন

এস এম মনিরুজ্জামান: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অধীনে ফরিদপুর (বিএডিসি হিমাগার) উপপরিচালক ( টিসি) দপ্তরের আয়োজনে, মানসম্পন্ন বীজআলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে, বীজআলু উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, মান নিয়ন্ত্রণ ও বালাই ব্যবস্থাপনার উপরে দুই দিনব্যাপী বীজ ডিলার ও আলু চাষিদের প্রশিক্ষণের উদ্ধোধন করা হয়েছে।

 

ফরিদপুর ডোমরাকান্দি বিএডিসি হিমাগারের সম্মেলন কক্ষে শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্ধোধন করেন বিএডিসি ( বীজ ও উদ্যান) সদস্য পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। বিএডিসি (মাবীউকৃবিপ্র) প্রকল্প পরিচালক মোঃ আবীর হোসেন এর সভাপতিত্বে দুই দিনব্যাপী প্রশিক্ষনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিএডিসি ( বীজ) মহাব্যবস্থাপক প্রকাশ কান্তি মন্ডল। আরো বক্তব্য রাখেন বিএডিসি যুগ্ন পরিচালক আব্দুল সামাদ খান। প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর বিএডিসি হিমাগার (টিসি) উপ-পরিচালক কে. এম মনিরুজ্জামান। অনুষ্ঠান উপাস্থাপনা করেন বিএডিসি উপ-সহকারী পরিচালক মোঃ আব্দুলা আল মামুন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি হিমাগার টিসির আওতায় চুক্তিবদ্ধ চাষিদের অনুরোধ নিম্ম মানের আলুর বীজ সংগ্রহ না করি। ভালো আলুর বীজ উৎপাদন করেলে, এতে মানসম্মত ফসল উৎপাদন করে চাষি লাভবান হবে। আন্তর্জাতিক মূল্য ও উৎপাদন বিবেচনায় বাংলাদেশের ২০টি প্রধান ফসলের মধ্যে ধানের পরই আলুর স্থান। আলু উৎপাদনের দিক থেকে বাংলাদেশ এশিয়ার মধ্যে ৩য় ও পৃথিবীর মধ্যে সপ্তম স্থানে রয়েছে।

 

বিএডিসি ১ লক্ষ মেট্রিক টন বীজ উৎপাদন করতে সক্ষম হয়েছে। দেশে নিজেদের চাহিদা মিটিয়ে, ৫ হাজার মেট্রিক টন আলু রপ্তানি করতে পারবে বলে জানান। আলু চাষের জমির পরিমাণ প্রায় (৪.৬৪ লাখ হে.), মোট উৎপাদন ও গড় ফলন বৃদ্ধি পাচ্ছে। অধিকন্তু একক সময়ে একক পরিমাণ জমিতে এত বেশী ফলন (গড় ফলন ২৩ টন/হেক্টর) অন্য কোন চাষযোগ্য ফসলে পাওয়া যায় না এবং আলু উৎপাদন মৌসুমে তেমন কোন প্রাকৃতিক দুর্যোগ থাকে না বলে আলু চাষিরা আরও বেশী উৎসাহিত হচ্ছে। আলু গাছে বাংলাদেশে সাধারণত ফুল হয় না, তাই প্রথম দিকে বিদেশী জাত অবমুক্তির মাধ্যমে আলু চাষ শুাং হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page