1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সাড়ে তিন হাত জায়গা জুটলোনা হাবিবার ভাগ্যে! ভাঙ্গায় কিশোরীর লাশ দাফনে গ্রামবাসীর বাধা

  • বর্তমান সময়: বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫০৮ বার পড়া হয়েছে

সাড়ে তিন হাত জায়গা জুটলোনা হাবিবার ভাগ্যে! ভাঙ্গায় কিশোরীর লাশ দাফনে গ্রামবাসীর বাধা

মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা গ্রামের কবরস্থানে গ্রামবাসীর বাধায় দাফন হলো না কিশোরীর লাশ। ভাগ্যের নির্মমতায় হাবিবা আক্তার (১৪) নামে ওই কিশোরীর লাশ অবশেষে দাফন হল তার বাসস্থান থেকে ৭ কিলোমিটার দুরে ভাঙ্গা ঈদগাহ কবরস্থানে। হাবিবা আক্তার উপজেলার মালীগ্রাম আঃ রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্ধী ছিল।

 

মৃতের স্বজন সায়েম সাদাত জানান,উপজেলার পৌরসদরের কুঠিবাড়ি চরকান্দা গ্রামের শাহেদ আলী , উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রামে গরুর খামার করে দীর্ঘ্য ২০ বছর যাবৎ বসবাস করে আসছিলেন। শাহেদ আলীর মেয়ে হাবিবা বেশ কিছুদিন যাবৎ কানের অসুখে ভুগছিলেন। বুধবার সকালে হাবিবা হঠাৎ মারা যায়। লাশ দাফনের জন্য পাশেই বামনকান্দা বাসষ্টান্ড সংলগ্ন কবরস্থানে নিয়ে গেলে গ্রামের কবরস্থান কমিটির লোকজন লাশ দাফন করার জায়গা দিতে অস্বীকৃতি জানায়। গ্রামবাসীরা জানান, কবরস্থানে জায়গার সংকট রয়েছে। তাই অন্যত্র দাফন করার জন্য মৃতের স্বজনদের বলেন। বাধ্য হয়ে লাশ নিয়ে স্বজনরা ৭ কিলোমিটার দূরে ভাঙ্গা ঈদগাহ কবরস্থানে গিয়ে দাফন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page