1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪০৯ বার পড়া হয়েছে

আলফাডাঙ্গায় সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন

আজিজুর রহমান দুলাল,আলফাডাঙ্গা প্রতিনিধিঃ রাজনৈতিক প্রতিহিংসার শিকার ‘বার্তা বাজার’ এর নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কিরকে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

 

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় জেলার আলফাডাঙ্গা প্রেসক্লাব চত্বরে ‘বার্তা বাজার পরিবার’ ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে ও বার্তা বাজার ফরিদপুর প্রতিনিধি মিয়া রাকিবুল এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবীর, দৈনিক বাঙালি খবরের প্রতিনিধি লায়েকুজ্জামান ও বিশিষ্ট ব্যবসায়ী বায়েজীদ হোসেন শাহেদ প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত হামলা ও খুনের শিকার হচ্ছে। এতে করে সাংবাদিকদের কর্মক্ষেত্র ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।আগেও অনেক সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় এ ধরণের সহিংস ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। অবিলম্বে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি সরকারকে গুরুত্ব দিতে হবে। যেন আর কোনও সাংবাদিক দায়িত্ব পালনকালে নির্যাতনের শিকার না হন।

 

এসময় মানববন্ধনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বসুরহাট পৌরসভার অলোচিত মেয়র কাদের মির্জার কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে বার্তা বাজারের নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হয়।

 

পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page