1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে চলছে করোনা ভ্যাকসিন কার্যক্রম

  • বর্তমান সময়: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৬৯ বার পড়া হয়েছে

ফরিদপুরে চলছে করোনা ভ্যাকসিন কার্যক্রম

অপূর্ব  দাস অসীম : করোনা ভাইরাস থেকে নিয়ন্ত্রনে আনার জন্য সারা দেশ ব্যাপী চলছে ভ্যাকসিন কার্যক্রম। এরই অংশ হিসাবে ফরিদপু জেলার সকল উপজেলায় মোট ১১ কেন্দ্র স্থাপন করে চলছে এ ভ্যাকসিন কার্যক্রম।তার মধ্যে ঢাকা বিভাগের মধ্যে ফরিদপুর জেলা ২য় স্থানে অবস্থান করছে এই ভ্যাকসিন প্রয়োগে। প্রতিদিনই অসংখ্য মানুষ ভিড়  করছে করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য।

 

২২ শে ফেব্রুয়ারী  সোমবার পর্যন্ত ফরিদপুর জেলায় ২৮ হাজার ৭৯১ জনকে টিকা প্রদান করা হয়েছে। এর মধ্যে ফরিদপুর সদর উপজেলায় ৩টি কেন্দ্রে ১০ হাজার ৩১৬ জন টিকা গ্রহন করেছেন। শহরের ৩টি কেন্দ্রের মধ্যে জেনারেল হাসপাতালে অবস্থিত ভ্যাকসিন কেন্দ্রে এ পর্যন্ত ৬ হাজার ২৯৭ জনকে করোনা টিকা প্রদান করা হয়েছে।

 

উল্লেখ্য আজ সোমবার জেনারেল হাসপাতালে ১ হাজার ৬৪ জন করোনা টিকা গ্রহন করেছেন। এ ব্যাপারে ফরিদপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ড. মো: নাসিম উদ্দিন এর সাথে কথা বলে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারী শুরু হওয়া এ ভ্যাকসিন কার্যক্রম সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত বিরামহীন ভাবে চলছে ।

 

প্রকাশ থাকে যে ফরিদপুর রেট ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা করোনা ভ্যাকসিন প্রয়োগে সর্বাত্মক ভাবে সহযোগিতা করে যাচ্ছে । সম্পূর্ন  স্বাস্থ বিধি মেনে প্রতিটি মানুষকে করোনা ভ্যাকসিন  প্রদান করা হচ্ছে বলে তিনি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page