1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • বর্তমান সময়: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৮৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিভাষ দত্ত , ফরিদপুর শহর প্রতিনিধি : ফরিদপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খেলাঘর ফরিদপুর জেলা কমিটির উদ্যোগে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা, কবিতা আবৃত্তি, সংগীত ও প্রমিত বাংলায় গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ফরিদপুরের জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তিনটি গ্রুপে এ প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রষ্ঠিানের ১৩০জন শিশু-কিশোর অংশ গ্রহণ করে।

 

প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিপক রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা, খেলাঘর ফরিদপুর জেলা কমিটির সভাপতি আলতাফ মাহমুদ, আলেয়া হক, আক্তারী জাহান ববী, লাকী আক্তার প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page