1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

চরভদ্রাসনে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ পালিত

  • বর্তমান সময়: রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭৮ বার পড়া হয়েছে

চরভদ্রাসনে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ পালিত

সাজ্জাদ হোসেন সাজু, চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের চরভদ্রাসনে রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসুচীর মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারীর প্রথম প্রহরে উপজেলা পরিষদ শহীদ মিনারে শহীদদের স্মরনে এক মিনিট নীরবতা পালন করা হয়।

রাত ১২:০১ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।এর পরে শহীদ মিনারে একে একে শ্রদ্ধা জানাতে আসে উপজেলা পরিষদ,চরভদ্রাসন থানা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,চরভদ্রাসন উপজেলা প্রেসক্লাব,উপজেলা আ’লীগ ও এর অঙ্গ সংগঠন,উপজেলা বি.এন.পি ও এর অঙ্গ সংগঠন,স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও নানা শ্রেনী পেশার মানুষ।দিবসটি উপলক্ষে ঐ দিন সকাল ৮ টায় উপজেলা চত্বর থেকে প্রশাসনের কর্মকর্তা,কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ স্কুল,কলেজ ও নানা শ্রেনী পেশার মানুষ প্রভাত ফেরীতে অংশ নেয় এবং সদর বাজার ঘুরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)এমদাদুল হক তালুকদার,থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া হোসেন ও সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন প্রমুখ।

 

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন শিক্ষক শিরিন সুলতানা। জানা যায় শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটির সুচনালগ্নে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা, প্রভাতফেরী , আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান,বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন , মিলাদ ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page