1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সদরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • বর্তমান সময়: রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৬৫ বার পড়া হয়েছে

সদরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মোঃ সাব্বির হাসান সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলায় নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবস পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে রাত ১২টা ১মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য দেওয়া হয়।

 

আজ রোববার সকাল সাড়ে ৭টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি প্রভাতফেরী র‌্যালীবের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীশেষে উপজেলা পরিষদ উম্মুক্ত মঞ্চে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।

 

আরও উপস্থিত ছিলেন এসিল্যান্ড সজল চন্দ্র শীল, অফিসার্স ইনচার্চ এস এম তুহিন আলী, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ ওমর ফয়সাল,ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনাসহ উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি অধিদপ্তরের প্রধানগন। এ সময় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page