1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুরে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৪২৯ বার পড়া হয়েছে

ফরিদপুরে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

আলমগীর জয়  : কারাবন্দিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে আজ সোমবার বেলা ১১ টায় ফরিদপুর জেলা কারাগার অভ্যন্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব অতুল সরকার। সভায় সভাপতিত্ব করেন জেল সুপার আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ তাসলিমা আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামাল পাশা, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক এ.এস.এম আলী আহসান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাসউদা হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ.এস.এন মইনুল আহসান, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন।

সভায় জেলা প্রশাসক অতুল সরকার বলেন, কোন ব্যক্তিই একাকী নন, তার সাথে পুরো পরিবার থাকে। যদি কেই মাদক সেবন বা ব্যবসা করে তাহলে তার প্রভাব পড়ে পুরো পরিবারের উপর। একজন মাদক সেবীর কারনে পুরো পরিবারটি ধ্বংসের দিকে ধাবিত হয়। তিনি মাদক মামলায় সাজাপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেন, আজ আপনার কারনে আপনার বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, সন্তান পরিজন কষ্ঠ পাচ্ছে। তারা সমাজে মাথা উচু করে দাড়াতে পারছে না। আবার একজন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামীর কারনে তার সন্তানরা নানারকম অভাবে পড়ে পরিপূর্ণভাবে বিকশিত হতে পারছে না। তাই পরিবার ও দেশের কথা চিন্তা করে মাদক সেবন ও মাদক ব্যবসা থেকে দূরে থাকতে হবে। সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে সমাজে ভূমিকা রাখতে হবে। আলোচনা সভায় ফরিদপুর জেলা কারাগারে মাদক মামলায় সাজাপ্রাপ্তরা উপস্থিত ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page