1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

ফরিদপুরে জেলা যুবদলের কর্মী সভায় বক্তাগণ  ‘শহীদ জিয়ার খেতাব কেড়ে নেয়া মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অংশ’

  • বর্তমান সময়: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৮৭ বার পড়া হয়েছে

ফরিদপুরে জেলা যুবদলের কর্মী সভায় বক্তাগণ  ‘শহীদ জিয়ার খেতাব কেড়ে নেয়া মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অংশ’

ফরিদপুর সমাচার : ফরিদপুর জেলা যুবদলের এক কর্মী সভায় বক্তাগণ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রণাঙ্গণে স্বাধীনতার ঘোষণা দিয়ে মহান মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। এরপর সেক্টর কমান্ডার হিসেবে তিনি সাহসিকতার সাথে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন। এই মহান বীর মুক্তিযোদ্ধার ‘বীর উত্তম’ রাষ্ট্রীয় খেতাব কেড়ে নেয়া মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অংশ।( কর্মী সভায় যা বললেন কেন্দ্রীয় নেতারা, বিস্তারিত ভিডিও তে )

 

আজ শুক্রবার বিকেলে শহরের ২ নং হাবেলী গোপালপুরের রেল কলোনী প্রাঙ্গণে অনুষ্ঠিত ফরিদপুর জেলা যুবদলের কর্মী সভায় বক্তাগণ একথা বলেন। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আবু সেলিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু, যুগ্ন সম্পাদক মাসুদ আহমেদ মিলন, সহ-সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ ও মো. সরোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন দিপু ও আরিফুজ্জামান মোল্যা।

 

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কেএম জাফর, সহ-সভাপতি মো. আরমান হোসেন, ওমর ফারুক, জব্বার জমাদ্দার ও মহিদুল ইসলাম কাকন, যুগ্ন সম্পাদক শামীম তালুকদার, আতিকুজ্জামান মিঠু ও শহিদুল ইসলাম প্রমুখ।

 

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহিদ কর্মী সভায় জেলা যুবদলের আন্দোলন ও সংগ্রাম ও সাংগঠনিক কর্মকান্ডের বর্ণনা তুলে ধরেন। যুবদলের বিভিন্ন ইউনিট হতে খন্ড খন্ড মিছিল সহকারে এসে নেতাকর্মীরা কর্মীসভায় যোগ দেন।

 

বক্তাগণ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপর নির্যাতন নিপীড়ণের নিন্দা জানান এবং দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সকলকে একযোগে আন্দোলনে নেমে প্রতিবাদে অংশ নেয়ারও আহ্বান জানান।

 

এর আগে সকালে শহরের উকিল বারের তৃতীয় তলায় জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর মহানগর এর উদ্যোগে কর্মী সন্মেলন ২০২১ উপলক্ষে এক কর্মী সভা অনুষ্ঠত হয় ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page