1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

প্রাণিসম্পদ উন্নয়ন নিরাপত্তা খাদ্য উৎপাদনের লক্ষ্যে পল্লী প্রাণিসম্পদ পরামর্শক  সমিতি  ফরিদপুরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৪২৩ বার পড়া হয়েছে

প্রাণিসম্পদ উন্নয়ন নিরাপত্তা খাদ্য উৎপাদনের লক্ষ্যে পল্লী প্রাণিসম্পদ পরামর্শক  সমিতি  ফরিদপুরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত

মানিক দাস : প্রাণিসম্পদ উন্নয়ন নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে পল্লী প্রাণিসম্পদ পরামর্শক সমিতির (প্লাস) উদ্যোগে এক আলোচনা সভা  সকালে শহরতলীর ধুলদি বাজারে অনুষ্ঠিত হয়।
পিয়ার টেক লিমিটেডের আয়োজনে  এই আলোচনা সভায় পল্লী প্রাণিসম্পদ পরামর্শকের সভাপতি রাজ বাব্বার কোবাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ মুন্সি।
এতে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন  মোঃ আলমগীর আব্দুল মান্নান, আব্দুস সালাম, আব্দুল হোসেন, হাজী মকবুল হোসেন, জামাল উদ্দিন মিয়া প্রমুখ।
সভায় বক্তারা প্রাণিসম্পদ চিকিৎসক দের সরকারি স্বীকৃতি ও সামাজিক মর্যাদা দেবার জন্য সরকারের নিকট জোর দাবি জানান। তারা বলেন দেশে পর্যাপ্ত প্রাণী চিকিৎসা থাকলেও সাধারণ পল্লী চিকিৎসকদের তেমন কোনো মূল্যায়ন দেয়া হয় না । যে কারণে তারা বিভিন্ন ক্ষেত্রে ন্যায্য অধিকার থেকে সামাজিকভাবে বঞ্চিত হচ্ছে। অথচ দেশের উন্নয়নে এবং প্রাণিসম্পদের উন্নয়নে এদের অবদান অপরিসীম।
তারা এ সমস্যা নিরসনে কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page