1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

মহানাম যজ্ঞ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকদের দেড় শতাধিক গেঞ্জি দিলো প্রবাসী উৎপল

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৪৬ বার পড়া হয়েছে

মহানাম যজ্ঞ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকদের দেড় শতাধিক গেঞ্জি দিলো প্রবাসী উৎপল

ফরিদপুর সমাচার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বকচর সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লন্ডন প্রবাসী শ্রী লিটন কুমার বিশ্বাস (উৎপল) ১শত ৫০ পিচ গেঞ্জি উপহার দিলো কমিটি কে। লিটন কুমার বিশ্বাস (উৎপল) জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাসের জ্যেষ্ঠপুত্র।
১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রবাসী লিটন কুমার বিশ্বাসের প্রতিনিধি অনুপ বিশ্বাস বকচর সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরের যজ্ঞ অনুষ্ঠানের সভাপতি রাজেন্দ্রনাথ মন্ডলের হাতে উক্ত গেঞ্জি তুলে দেন।
এ সময় আরো  উপস্থিত ছিলেন বকচর সার্বজনীন কেন্দ্রীয় মন্দির যজ্ঞ অনুষ্ঠানের সাধারণ সম্পাদক সুজিত কুমার মন্ডল, সহ-সভাপতি নিমাই চন্দ্র মন্ডল, যুগ্ন সাধারণ সম্পাদক কোমল মুন্সি, কোষাধ্যক্ষ স্বপন কৃত্তানীয়া, সহ কোষাধ্যক্ষ বিকাশ মন্ডল  সহ যজ্ঞ কমিটি শতাধিক স্বেচ্ছাসেবক।
লন্ডন প্রবাসী লিটন কুমার বিশ্বাসের প্রতিনিধি অনুপ বিশ্বাস বলেন,  জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে সফটওয়ার ইঞ্জিনিয়ার উৎপল কুমার বিশ্বাস করোনার সময় জঙ্গলের অসহায় মানুষের জন্য খাদ্য, ওষুধ ও স্যানিটেশনের ব্যবস্থা করেন।
তিনি জঙ্গল ইউনিয়নের ১০টি এলাকায় সনাতনধর্মীয় শিশুদের জন্য শিশু শিক্ষালয় পরিচালনা করেন। এছাড়াও তিনি জঙ্গল ইউনিয়নের শীতার্ত কয়েক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র পর্যায়ক্রমে বিতরণ করেছেন।
এছাড়াও তিনি বিভিন্ন জনহিতকর কার্যক্রমের মাধ্যমে জঙ্গল ইউনিয়নের প্রতিটি অঞ্চলে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page