1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ লক্ষ টাকা জরিমানা আদায়

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৬৭ বার পড়া হয়েছে

সদরপুর উপজেলায় অবৈধ ইটভাটায়  ৪ লক্ষ টাকা জরিমানা

ফরিদপুর সমাচার : ১৬ ফেব্রুয়ারি ২০২১ খ্রিঃ তারিখ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ বায়েজিদুর রহমান এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব এ, এইচ, এম, রাসেদ এর উপস্থিতিতে ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

 

এসময় ০৪ (চার) টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব কাজী সাইফুদ্দীন ও পরিদর্শক জনাব মনিরুজ্জামান শেখ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ লঙ্ঘনের দায়ে নি¤œলিখিত ০৪ (চার) টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়:  মেসার্স ফকির ব্রিকস্, স্বত্বাধিকারী: জনাব এখলাস আলী ফকির, খালাসীডাঙ্গী ছলেনামা, আকোটেরচর, সদরপুর, ফরিদপুর। জরিমানার পরিমান ১ লক্ষ টাকা।

আর এ এস ব্রিকস্, স্বত্বাধিকারী: জনাব সুশীল চন্দ্র দাস, শ্যামপুর, সদরপুর, ফরিদপুর। জরিমানার পরিমান ১ লক্ষ টাকা।  এইচ বি এফ ব্রিকস্, ম্যানেজার: জনাব আঃ মান্নান, মুটকচর, সদরপুর, ফরিদপুর। জরিমানার পরিমান ১ লক্ষ টাকা। মর্ডান ব্রিকস্ ম্যানুফ্যাকচার (গইগ), স্বত্বাধিকারী: জনাব শুভজয় দত্ত, শুকদেব নগর, মানিকদহ, সদরপুর, ফরিদপুর। জরিমানার পরিমান ১ লক্ষ টাকা।

উল্লিখিত ৪ টি ইটভাটায় সর্বমোট ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page