1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

গ্লাডিওলাস ফুল চাষে স্বাবলম্বী ফরিদপুরের আনোয়ার

  • বর্তমান সময়: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৯৮ বার পড়া হয়েছে
গ্লাডিওলাস ফুল চাষে স্বাবলম্বী ফরিদপুরের আনোয়ার
গ্লাডিওলাস ফুল চাষে স্বাবলম্বী ফরিদপুরের আনোয়ার

গ্লাডিওলাস ফুল চাষে স্বাবলম্বী ফরিদপুরের আনোয়ার

অপূর্ব দাস অসীম : ফরিদপুর শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে অবস্থিত শিবরামপুর এলাকা । এই গ্রামেরই ছেলে আনোয়ার । ছোটবেলা থেকেই তার খুব ইচ্ছা ছিল ভাল কিছু করার । চেষ্টা করেছে অনেক কিছু, খুব ভাল ফল পায়নি সে । তার মাথায় আসে কৃষি কাজের কথা ,শহরের কৃষি অফিস থেকে নেয় প্রশিক্ষণ এবং শুরু করেন কৃষি কাজ পাশাপাশি ফুলের চাষ ।

 

প্রথমে গাঁদা ও গোলাপ দিয়ে শুরু হয় তার বানিজ্যের হাতে খরি এরপর আসে গ্লাডিওলাস ফুল এর চাষে । ফুল চাষি আনোয়ারের সাথে কথা বলে জানা যায়, প্রথমে সরকারের পক্ষ থেকে তাকে ২০০০ ফুলের বীজ দেয়া হয় পরিক্ষামূলক চাষের জন্য । সেখানে সফলতা লাভ করে সে এবং পরবর্তিতে ব্যাপক ভাবে শুরু করেন এই গ্লাডিওলাস ফুলের চায় ।

তার সাথে আলাপ কালে জানা হয় বিস্তারিত , আড়াই শতাংশ জায়গায় ২০০০ বীজ নিয়ে শুরু করেন তিনি ,এখন তার মোট ১৮ শতাংশ জমিতে ১৮ হাজার বীজ রয়েছে । তার এই বছর মোট খরচ হবে ১৪ থেকে ১৫ হাজার টাকা ,আর আয় হবে ৪৫ থেকে ৫০ হাজার টাকা ।

 

তিনি আরো জানান , যে কেউ চাইলেই এই ফুলের চাষ করতে পারে । একবার বীজ কিনলেই হবে,আর কোনদিন কিনতে হবে না,কারন প্রতি বীজ থেকে বীজ বাড়বে , এমনকি সে চাইলে পরবর্তিতে ভাল দামে বিক্রীও করতে পারবে । প্রতি পিচ বীজের দাম ৩ টাকা আর একটি মাত্র ফুলের দাম ৬ থেকে ১০ টাকা।

ফুল চাষি আনোয়ারের বিশ্বাস, বেকার বসে না থেকে এই গ্লাডিওলাস ফুল চাষ করা অনেক উত্তম । কারন এই ফুল চাষ করতে অনেক জমির প্রয়োজন নেই আর সেই সাথে প্রয়োজন হবে না অনেক টাকার। খরচ কম মূনাফা বেশি । কৃষি অফিস থেকে কিছু ধারনা নিয়ে আপনি শুরু করতে পারেন এই ফুলের চাষ । সর্বপরি কথা বাজারে বর্তমানে এই ফুলের চাহিদাও রয়েছে পর্যাপ্ত ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page