সাজ্জাদ হোসেন সাজু,চরভদ্রাসন থানার প্রতিনিধি : আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন , বসন্তকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চরভদ্রাসন উপজেলা শাখার উদ্যোগে হৃত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণের আয়োজন করা হয় উপজেলা চত্বরে।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চরভদ্রাসন উপজেলার শাখার সভাপতি মোঃরফিকুল ইসলামের সভাপতিত্বে ও এম.এম.সাইফুর রহমান উজ্জল এর সহযোগিতায় এবং সাধারণ সম্পাদক লিয়াকাত আলী লাভপুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ঢাকা, ঢাকা মহাসচিব মুস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার, সাধারণ সম্পাদক, সেন্ট্রাল কমিটি, ঢাকা,মোঃ শহিদুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য মোঃ দেলোয়ার হোসেন। এছাড়া আর ও উপস্থিত ছিলেন উক্ত শাখার অন্যান্য সদস্যবৃন্দ।
You cannot copy content of this page
Leave a Reply