1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

নগরকান্দা পৌরসভা নির্বাচনে বেসরকা‌রিভা‌বে নির্বা‌চিত হ‌লেন যারা

  • বর্তমান সময়: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৪৭ বার পড়া হয়েছে
জয় লাভ করেছে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী নিমাই চন্দ্র সরকার
জয় লাভ করেছে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী নিমাই চন্দ্র সরকার

নগরকান্দা পৌরসভা নির্বাচনে বেসরকা‌রিভা‌বে নির্বা‌চিত হ‌লেন যারা

আ‌রিফুল ইসলাম, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ ফরিদপুরের নগরকান্দা পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। জয় লাভ করেছে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী নিমাই চন্দ্র সরকার। তিনি পেয়েছেন ২১৯৯ ভোট।(নব নির্বাচিত মেয়র নিজের মুখে যা বললেন,ভিডিও)

তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ মাসুদুর রহমান ( জগ প্রতীক ) নিয়ে পেয়েছেন ১২২৮ ভোট। রোববার সকাল ৮ টা হতে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহন চ‌লে। কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় ভোট। ভোট গননা শেষে বেসরকারী ভাবে এ ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

আইন শৃংখলা বাহিনীর দ্বায়িত্ব পালন ছিলো চোখে পরার মত। নগরকান্দা পৌরসভা নির্বাচনে সাত জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। এছাড়া ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ছিলো ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর প্রার্থী ছিলো ৩৭ জন। তিনজন সংরক্ষিত মহিলা কাউন্সিলররা হলেন ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মোসাঃ খাদিজা বেগম ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের শিরিয়া বেগম এবং ৭, ৮ ও ৯ ওয়ার্ডের পারুলী বেগম নির্বাচিত হয় ।

সাধারণ কাউন্সিলররা হলেন ১ নং ওয়ার্ডের কাওসার আহম্মেদ মিয়া, ২ নং ওয়ার্ডের মোঃ নাসির মাতুব্বর , ৩ নং ওয়ার্ডের মোঃ বাবলু মাতুব্বর, ৪ নং ওয়ার্ডের মোঃ জালাল উ‌দ্দিন সরদার , ৫ নং ওয়ার্ডের মোঃ জিয়াউর রহমান জিয়া, ৬ নং ওয়ার্ডের মোঃ ইমদাদ মাতুব্বর , ৭ নং ওয়ার্ডের জাকির হোসেন জাকারিয়া , ৮ নং ওয়ার্ডের মোঃ আমিন ফকির ও ৯ নং ওয়ার্ডের মাসুদুর রহমান মিকু কাউন্সিলর নির্বাচিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page