1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরের তালমা বাজারে সোনালী ব্যাংক লিঃ শাখার শুভ উদ্বোধন

  • বর্তমান সময়: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭৯ বার পড়া হয়েছে

ফরিদপুরের তালমা বাজারে সোনালী ব্যাংক লিঃ শাখার শুভ উদ্বোধন

এস এম মনিরুজ্জামান,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর নগরকান্দা উপজেলার তালমা বাজারে সোনালী ব্যাংক লিঃ স্থানান্তর ভবনে শাখার শুভ উদ্ভোদন রবিবার সকালে নতুন ভবনে অনুষ্ঠিত হয়েছে।
সোনালী ব্যাংক লিঃ তালমা বাজার শাখার ব্যবস্থাপক সিনিয়র অফিসার মোঃ সেলিম আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিঃ ফরিদপুরের জেনারেল ম্যানেজার (জি এম) খোকন চন্দ্র বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিঃ ফরিদপুরের (ডিজিএম) মকবুল হোসেন, ফরিদপুর জেলা পরিষদের সদস্য কামাল মিয়া, তালমা নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান চৌধুরী মুন্নু, নগরকান্দা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌতম কুমার ত্রিবেদী।

ফরিদপুরের তালমা বাজারে সোনালী ব্যাংক লিঃ শাখার শুভ উদ্বোধন

ফরিদপুরের তালমা বাজারে সোনালী ব্যাংক লিঃ শাখার শুভ উদ্বোধন

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ ব্যক্তিবর্গসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সোনালী ব্যাংক লিঃ এর প্রিন্সপাল অফিস ফরিদপুরের সিনিয়র অফিসার রুহুল আমিন। উপজেলার অদূরে তালমা বাজারে অবস্থিত ব্যাংক প্রতিষ্ঠানে সুন্দর আকর্ষণীয় করে এ ব্যাংক শাখা উদ্ভোদন করা হয়েছে। অতীতে জরাজীর্ণভাবে ব্যাংক কার্যক্রম পরিচালিত হয়েছে। বর্তমানে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। এছাড়াও গ্রাহক পর্যায়ের সদস্যদের মাঝে উৎফুল্ল দেখা দিয়েছে।

একাধিক সদস্যদের সাথে কথা বললে তারা বলেন আমরা সুন্দর স্বচ্ছ পরিবেশে ব্যাংক কার্যক্রম করতে পারবো এটা আমাদের জন্য খুশির বিষয়। এছাড়াও এ ব্যাংক কর্মকর্তাদের সাথে ব্যাংকিং কার্যক্রমে সহযোগিতা পাবার জন্যে শাখা ব্যবস্থাপকসহ কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন তালমা বাজার সোনালী ব্যাংক লিঃ তালমা শাখার সিনিয়র অফিসার শাখা ব্যবস্থাপক মোঃ সেলিম আহম্মেদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page