1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় ইউনিয়ন যুবলীগের সভাপতিকে কুপিয়ে জখম

  • বর্তমান সময়: শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৪৪ বার পড়া হয়েছে

আলফাডাঙ্গায় ইউনিয়ন যুবলীগের সভাপতিকে কুপিয়ে জখম

আজিজুর রহমান দুলালঃ  ১১ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত সাড়ে ১০ টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামের যুবলীগ নেতা হোসাইন শেখকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।হোসাইন শেখ টগরবন্ধ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা কুদ্দুস শেখের ছেলে।
আসপাশের লোকমুখে জানা যায়,বাড়ির পাশের দোকান থেকে বাড়িতে যাওয়ার সময় ওঁৎ পেতে থাকা ৭/৮ জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তের পালিয়ে যায় পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে । তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে কিংবা কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনও পারিবারিক ভাবে কিছুই জানা যায় নাই। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.ওয়াহিদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমি গিয়েছিলাম। এখনো লিখিত অভিযোগ পাইনি, পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page