1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

পৌরসভার নব-নির্বাচিত মেয়রকে ৭নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সংবর্ধনা

  • বর্তমান সময়: শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭০ বার পড়া হয়েছে

পৌরসভার নব-নির্বাচিত মেয়রকে ৭নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সংবর্ধনা

রবিউল হাসান রাজিবঃ গত ৩০ জানুয়ারী রাজবাড়ী পাংশা পৌরসভার নির্বাচনে বিপুল ভোটে জয়ী নব-নির্বাচিত মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টার কে ৭নং ওয়ার্ডে গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১১ই ফেব্রুয়ারী রাতে কাজী আব্দুল মাজেদ একাডেমীর মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভার নব-নির্বাচিত মেয়রকে ৭নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সংবর্ধনা

পৌরসভার নব-নির্বাচিত মেয়রকে ৭নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সংবর্ধনা

পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারন সম্পাদক কাজী আসগার দানিয়েল সিপারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ এম. আর্সলান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা পৌরসভার নব-নির্বাচিত মেয়র ওয়াজেদ আলী মাস্টার।৭নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর খোন্দকার মাহাবুব হোসেন রিপন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও অবঃ অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী খোন্দকার ফজলে আলী ফারুক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামীলীগ নেতা  তপন মাস্টার।
এ গণসংবর্ধনা অনুষ্ঠানে নব-নির্বাচিত পৌর মেয়র বলেন, আমি নেতা হতে চাই না। আমি আপনাদের ভালবাসায় পরিপূর্ণ। আপনাদের ওয়ার্ডে উন্নয়ন অতিতেও করেছি। পুনরায় নির্বাচিত হয়েছি আমি এ পাঁচ বছর ক্ষমতায় থেকে উন্নয়ন করে যাবো। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যিনি আপনারা সকলে তার সম্পর্কে জানেন, তিনি পাংশাবাসির উন্নয়নের জন্য যথেষ্ট চেষ্টা করেন। চিকিৎসক হিসেবে তার অবদান অতুলনীয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি করেছেন তাকে এ জন্য অভিনন্দন জানান।
নব-নির্বাচিত কাউন্সিলর বলেন আমি এ ওয়ার্ডের মানুষের ভালবাসায় আজ কাউন্সিলর নির্বাচিত হয়েছি এজন্য এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞ। এ ওয়ার্ডে ডাঃ এম ইকবাল আর্সলান সাহেবের বাড়ি। তিনি সহ মেয়রের কাছে এ ওয়ার্ডের উন্নয়নের  সহযোগীতা কামনা করেন।
জাহাঙ্গীর হোসেন তার বক্তব্যে বলেন আমরা আওয়ামী লীগ করেও আজ অবহেলিত। বর্তমান কমিটিতে আমাদের অনেকেরই কোন পদ পদবী নেই। তিনি আরোও বলেন পাংশা বিশ্ববিদ্যালয় কলেজ ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোঃ ইদ্রিস আলী মন্ডল আমাদের ছোট ভাই হলেও কাজের দিকে সে যথেষ্ট এগিয়ে আছে। তাকে যে কোন বিষয় নিয়ে কোন দ্বায়িত্ব পালন করতে বললে দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে তাৎক্ষনিকভাবে যথাযথ পালন করে। অথচ তার মত একজন নিবেদিত ব্যক্তির দলীয় কোন পদবী নেই যা অত্যন্ত দুঃখজনক। তিনি এ দাবি রেখে বলেন আগামীতে কমিটি করা হলে এ ধরনের কেউ যেন বাদ না পড়ে।
প্রধান অতিথি ডাঃ এম. আর্সলান বলেন অতীতের নির্বাচনের চেয়ে এ নির্বাচনে বিপুল ভোটে এ কেন্দ্র থেকে নৌকা বিজয় লাভ করেছে। এলাকাবাসীর উদ্দেশ্য বলেন এ এলাকায় সকলে সু-শিক্ষায় শিক্ষিত হোক। সকলে মিলেমিশে এলাকার উন্নয়নে অংশ নিবেন। দলের জন্য কাজ করবে প্রত্যাশা করেন। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উন্নয়ন করে যাচ্ছেন। সেই তালে তাল মিলিয়ে আমাদেরকে সু-শিক্ষায় এগিয়ে যেতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page