1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

মাদক নির্মুলের প্রত্যয় নব-নির্বাচিতদের

  • বর্তমান সময়: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৪২০ বার পড়া হয়েছে

মাদক নির্মুলের প্রত্যয় নব-নির্বাচিতদের

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ সমাজকে সুস্থ রাখতে মাদক নির্মুলের প্রত্যয় ব্যক্ত করেছেন। রবিবার সন্ধ্যায় ফরিদপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র পদে নবনির্বাচিত অমিতাভ বোস বলেন, মাদক শুধু একটি পরিবারকে নয় বরং একটি সমাজ তথা দেশকে ধ্বংস করে দিতে পারে। মাদক আজ সর্বগ্রাসী, যার প্রধান শিকার যুব সম্প্রদায়।
আগামী দিনের যুব সমাজকে নেশামুক্ত রাখতে কাজ করার অঙ্গীকার করে আগামীতে নিয়মিত ক্রীড়া চর্চার আয়োজন করা হবে। বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন হাওলাদারের সভাপতিত্বে ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নবনির্বাচিত গোলাম মো. নাছির এলাকার উন্নয়নে আত্মনিয়োগ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, যোগ্য নেতৃত্বের অভাবে অত্র এলাকার মানুষ ছিলো উন্নয়ন বঞ্চিত। মানুষের সেবায় ব্রত হয়ে উদাহারণ সৃষ্টি করতে চাই। অপরদিকে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নবনির্বাচিত মাসুমা বেগম নারী অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখযোগ্য সংখ্যক এলাকাবাসী এতে  অংশগ্রহণ করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page