1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সালথায় সংসদ উপনেতার পক্ষে করোনা ভাইরা‌সের টিকা কেন্দ্র প‌রিদর্শন

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৩৪ বার পড়া হয়েছে

সালথায় সংসদ উপনেতার পক্ষে করোনা ভাইরা‌সের টিকা কেন্দ্র প‌রিদর্শন

আ‌রিফুল ইসলাম,সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ ফরিদপুরের সালথায় বাংলা‌দেশ জাতীয় সংস‌দের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এম‌পি এর পক্ষ থে‌কে ক‌রোনা ভাইরা‌সের টিকা কেন্দ্র  পরিদর্শন করা হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (১১ই ফেব্রুয়ারী) বেলা ১১টায় সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব শফিউদ্দিন আহমেদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব‌স্থিত এই টিকা কেন্দ্র পরিদর্শন করেন। প‌রিদর্শন কা‌লে তি‌নি ক‌রোনা ভাইরা‌সের  টিকা গ্রহন ক‌রেন, এরপর টিকা গ্রহন ক‌রেন উপ‌জেলা সহকা‌রী প্রথ‌মিক শিক্ষা অ‌ফিসার কৃষ্ণচন্দ্র চক্রব‌র্তী।
এসময় অন‌্যান‌্যদের মা‌ঝে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এস এম ইফতেখার আজাদ, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, সালথা প্রেসকা‌বের সাধারণ সম্পাদক আ‌রিফুল ইসলাম প্রমূখ।
ক‌রোনা ভাইরা‌সের টিকা কেন্দ্র পরিদর্শন ও টিকা গ্রহন শে‌ষে শ‌ফি উ‌দ্দিন আহ‌মেদ ব‌লেন, আপনারা সকলেই অনলাই‌নে রেজিষ্ট্রেশন করে ক‌রোনা ভাইরা‌সের টিকা নিন, আ‌মি টিকা নি‌য়ে‌ছি আমার কোন সমস‌্যা হ‌চ্ছে না, কোন সমস‌্যা হ‌লে আপনারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আস‌তে পা‌রেন, সক‌লেই স্বাস্থ‌্যবি‌ধি মে‌নে চলুন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page