1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুর ডিসির প্রকাশ্যে গণশুনানী – কোরআন শরীফ আর স্কুল ড্রেস পেল শিক্ষার্থী

  • বর্তমান সময়: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৯৪ বার পড়া হয়েছে

ফরিদপুর ডিসির প্রকাশ্যে গণশুনানী – কোরআন শরীফ আর স্কুল ড্রেস পেল শিক্ষার্থী

ষ্টাফ রিপোর্টার আলমগীর জয় : ফরিদপুর জেলা প্রশাসকের প্রকাশ্যে গণশুনানীতে নিজের স্কুল ড্রেস, ভর্তির টাকা না থাকা আর বঙ্গানুবাদসহ একটি কোরআন শরীফের আবদার করেছিল জেলার সদর উপজেলার দরিদ্র পরিবারের এক শিক্ষার্থী। জেলা প্রশাসক অতুল সরকার মনোযোগ দিয়ে তার অভাবের কথা শুনে তাকে তাৎক্ষনিক বিদ্যালয়ের বিনামূল্যে ভর্তির ব্যবস্থা করে দেন। স্কুল ড্রেসের কাপড় কিনে ওই দিনই টেইলার্সে তা বানাতে দেয়া হয়। আজ রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ বিকেলে কোরআন শরীফ ও নতুন স্কুল ড্রেস প্রদান করা হয়। সঙ্গত কারনে শিক্ষার্থীর পূর্ণাঙ্গ পরিচয় উহ্য রাখা হলো।
জানা যায়, জেলার সদর উপজেলার কানাইপুর এলাকার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। দীর্ঘদিন যাবত তার পিতা অসুস্থ। পরিবারের আরো এক বোন ও ভাই আছে। বোন স্থানীয় একটি মাদ্রাসায় দশ শ্রেণিতে পাড়ালেখা করে; ভাই শহরের একটি কলেজে স্নাতক শ্রেণিতে পড়ালেখা করে। প্রায় উপার্জনহীন সংসারের তাদের মা কোন রকমে সংসার টিকিয়ে রাখলেও পড়ালেখা চালাতে কষ্ট হচ্ছিল। করোনার কারনে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও নতুন শ্রেণিতে ভর্তি শুরু হওয়ায় অর্থাভাবে পড়ে পরিবারটি।

এ সময় লোকমুখে জেলা প্রশাসকের বদন্যতার কথা শুনে বুধবার হাজির হয় তার প্রকাশ্যে গণশুনানীতে। জেলা প্রশাসক অতুল সরকার তার কথা শুনে তাকে সর্বাতœক সহায়তার আশ্বাস দেন। তাৎক্ষনিক বিনামূল্যে ভর্তির ব্যবস্থা করেন। আজ তাকে বঙ্গানুবাদসহ কোরআন শরীফ ও নতুন স্কুল ড্রেস প্রদান করা হয়।

উল্লেখ্য গত এক বছরে গণশুনানীতে প্রায় ৫ হাজার জন সেবা প্রত্যাশী জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন। মূলতঃ জমির একসনা বন্দোবস্ত প্রাপ্তি, আইনগত সহায়তা, আর্থিক সাহায্য, টিআর, জিআর. সরকারি ডেউটিন, বীর মুক্তিযোদ্ধা ভাতা প্রাপ্তি, প্রতিবন্ধী ভাতা প্রাপ্তি, বিধবা ভাতা প্রাপ্তি, বাল্য বিবাহ রোধ, জমিজমা বিরোধ সংক্রান্ত, ঘর মেরামত, পড়ালেখার খরচ চালানো, শীতের পোষাক প্রাপ্তি, ধর্মীয় কার্যাদিসহ বিভিন্ন বিষয়ে জেলার নাগরিকগন জেলা প্রশাসকেককে জানান। জেলা প্রশাসক সেসব সমস্যা সমাধান করে থাকেন। সাধারণত প্রতিদিনই জেলা প্রশাসক জনসাধারণের কথা শুনে থাকেন। তবে বিশেষভাবে প্রতি বুধবার দীর্ঘ সময় নিয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page