1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সালথায় পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযা‌নে আটক ৪ জুয়া ও মাদকসেবী

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯৭ বার পড়া হয়েছে

সালথায় পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযা‌নে আটক ৪

আ‌রিফুল ইসলাম, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ ফ‌রিদপু‌রের সালথায় থানা পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযা‌নে ৪ জন‌কে আটক করা হ‌য়ে‌ছে। সোমবার (৮ই ফেব্রয়ারী) সকাল থে‌কে রাত পর্যন্ত এই অ‌ভিযান প‌রিচা‌লিত হয়। সালথা থানার ও‌সি তদন্ত সুব্রত গোলদার এর দিক নি‌র্দেশনায় এসআই ও এএসআইগণ এই অ‌ভিযান প‌রিচা‌লনা ক‌রে। পু‌লি‌শের মাদক ও জুয়ার বিরু‌দ্ধে জি‌রো টর্লা‌রেন্স ঘোষনার অংশ হি‌সে‌বে দু‌টি ক‌্যারাম‌বোর্ড আটক করা হয়।
সালথা থানা পু‌লিশ সু‌ত্রে জানা যায়, সোমবার বিকালে মাঝারদিয়া ইউনিয়নের খলিশপুটি রোডে অটোবাইক চুরি করে পালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে বড় বাংরাইল গ্রাম এলাকা থেকে চোর চক্রের সদস্য সাইফুল ইসলাম (২৭) ও জামায়েত মুন্সী (৭৫) কে আটক করা হয়।আটককৃত সাইফুল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার চর কুশলী গ্রামের লুৎফর মোল্যার ছেলে ও জামায়েত একই জেলার কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের মৃত আফি মুন্সীর ছেলে। এছাড়াও ‌নিয়‌মিত মামলায় কামরুল ইসলাম (২৯) কে আটক ক‌রে পু‌লিশ, কামরুল গোয়ালপাড়া গ্রা‌মের ছামাদ মোল‌্যার ছে‌লে এবং সালথা থানা জিআর মামলা নং ৭৯/১৯ এর প‌রোয়ানা ভুক্ত আসামী তাহাজ্জেদ (৩৫) মোল‌্যা‌কে আটক করা হয়। তাহাজ্জেদ যদুনন্দী গ্রা‌মের দ‌ক্ষিন পাড়ার আ‌মির মোল‌্যার পুত্র। ক‌্যারামবোর্ড দি‌য়ে জুয়া খেলা এবং এটা‌কে ঘি‌রে মাদ‌কের আখড়া তৈরী হওয়ার কার‌নে জগন্নাথ‌দি এলাকা থে‌কে দু‌টি ক‌্যারাম‌বোর্ড আটক ক‌রে পু‌লিশ।
সালথা থানা ও‌সি তদন্ত সুব্রত গোলদার ব‌লেন, আটকৃত চারজন‌কে ফ‌রিদপুর বিজ্ঞ আদাল‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে‌। উন্নত সেবা প্রদান, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গি, দাঙ্গা ও সাইবার ক্রাইমসহ সামাজিক অবক্ষয় প্রতি‌রো‌ধে পু‌লিশ বদ্ধ প‌রিকর। অপরাধ দমণ ও অত্র থানার জনসাধার‌ণের শা‌ন্তি ও নিরাপত্তায় সালথা থানা পু‌লিশ সব সময় প্রস্তুত। স‌ঠিক তথ্য দি‌য়ে পু‌লিশ‌কে সহায়তা প্রদানসহ সমৃদ্ধ দেশ গড়ায় সকল‌কে কাজ করার কথা ব‌লেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page