1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

 চরভদ্রাসনে অস্ত্রের মুখে জিম্মি করে অন্তত ১০ টি গরু লুট 

  • বর্তমান সময়: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২৭ বার পড়া হয়েছে

চরভদ্রাসনে অস্ত্রের মুখে জিম্মি করে অন্তত ১০ টি গরু লুট

সাজ্জাদ হোসেন সাজু , চরভদ্রাসন প্রতিনিধি : ফরিদপুর চরভদ্রাসন উপজেলার দুর্গম চরাঞ্চল নতুন শালিপুর চরে ২ টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতরা  অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে অন্তত ১০ টি গরু লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে ডাকাতরা সকলকে বেধেঁ ফেলে এবং মোবাইল জব্দ করে।

শনিবার রাত (৬ ফেব্রুয়ারী) পৌনে ২ টার দিকে চরভদ্রাসন উপজেলার হরিরামপুর ইউনিয়নের নতুন শালিপুর চরে এ ঘটনা ঘটে।

উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আমির খান জানান, ডাকাতদল পরিবারের সবাইকে জিম্মি করে মোবাইল পর্যন্ত ছিনিয়ে নিয়ে বেঁধে রেখে দুই পরিবার থেকে দশটি গরু লুটে নিয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৭ লক্ষ টাকা। গরুর সন্ধানে বিভিন্ন এলাকায় তল্লাশি চলছে।

চরভদ্রসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া হোসেন জানান, ক্ষতিগ্রস্ত পরিবার দুটি দুর্গম চর অঞ্চলের মাঝখানে বসতি। এর আশেপাশে এক কিলোমিটার কোনো রাস্তা নেই। এর কারণে অপরাধীরা খুব সহজে পালাতে পেরেছে। তবে এ ধরনের অপরাধ যাতে আর করতে না পারে সে ব্যাপারে স্থানীয় গ্রাম পুলিশ ও প্রশাসনিক ব্যাবস্থা জোরদার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার গরু সন্ধানে রয়েছে, তারা থানায় এলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page