1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

পৌর মেয়র অমিতাভ বোস কে ফুলেল শুভেচ্ছা জানালো খেলাঘর

  • বর্তমান সময়: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩১১ বার পড়া হয়েছে

পৌর মেয়র অমিতাভ বোস কে ফুলেল শুভেচ্ছা জানালো খেলাঘর

ফরিদপুর জেলা প্রতিনিধি ফরিদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অমিতাভ বোস কে শুভেচ্ছা জানালো সাংস্কৃতিক সংগঠন খেলাঘর ফরিদপুর। একই সাথে তারা মেয়র এর কর্মজীবন যাতে সুন্দর হয় তার দৃঢ় আশাবাদ ব্যক্ত করল। রবিবার বিকেলে পৌরসভা কার্যালয়ে নবনির্বাচিত পৌর সভার মেয়র অমিতাভ বোস কে সংবর্ধনা জানায় সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন খেলা ঘরের সভাপতি আলতাফ হোসেন, সহ-সভাপতি আলেয়া হক, আফরোজ সুলতানা টুটু, রুবিয়া মিল্লাত অর্থ সম্পাদক কাজী আল আহসান কল্লোল, সাংস্কৃতিক সম্পাদক হাসিবুজ্জামান, সদস্য বৈশাখী চক্রবর্তী, কাবেরী আক্তার, বিথী কর্মকার , বৃষ্টি গুহ প্রমুখ।

মেয়র অমিতাভ বোস এক সংক্ষিপ্ত বক্তব্যে খেলা ঘরের সফলতা কামনা করেন এবং আগামী দিন ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনে খেলাঘর আবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। তিনি একই সাথে সংস্কৃতি অঙ্গন আবারো চাঙ্গা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page