1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক কর্মকান্ডের মাঝে ফরিদপুর জেলা পুলিশ

  • বর্তমান সময়: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৫০ বার পড়া হয়েছে

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক কর্মকান্ডের মাঝে ফরিদপুর জেলা পুলিশ

ফরিদপুর সমাচার :  ফরিদপুরের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবতার সেবায় সমাজের অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন ভাবে সেবা দিয়ে আসছে জেলা পুলিশ। “পাশে আছি আমরা, জেলা পুলিশ ফরিদপুর” এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মধ্য দিয়ে আর্তমানবতার সেবায় দির রাত পরিশ্রম করে যাচ্ছেন তারা।

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক কর্মকান্ডের মাঝে ফরিদপুর জেলা পুলিশ

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক কর্মকান্ডের মাঝে ফরিদপুর জেলা পুলিশ

শুধু আইন শৃঙ্খলা রক্ষাই নয়, সমাজের অসহায় মানুষ গুলোর বিভিন্ন সমস্যা চিহ্নিত পুর্বক সেগুলোর সমাধান করে ফরিদপুরের জনগনের মনে এক অনবদ্য ভালোবাসার স্থান করে নিয়েছে জেলা পুলিশ। ফরিদপুরের সুযোগ্য পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম-সেবার দিক নির্দেশনায় সুবিধা বঞ্চিতদের জীবন মান উন্নয়নের লক্ষে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারা।

 

এরই অংশ হিসাবে গতরাতে (শনিবার)সমাজের অসহায় মানুষ গুলো অনাহারে থাকার কথা চিন্তা করে তাদের উদ্বৃত্ত খাবার গুলো পুলিশ সুপারের দিক নির্দেশনায় এই কনকনে শীতের মধ্যে নিজেরাই গিয়ে বিলিয়ে দিচ্ছেন তারা। একই সাথে শীত নিবারনের জন্য শুরু থেকেই অসহায়দের হাতে পৌছে দিচ্ছেন একটি করে কম্বল। এ ছাড়াও করোনা থেকে শুরু করে আজ অবধি বিভিন্ন সামাজিকমুলক কর্মকান্ডের মধ্য দিয়ে ফরিদপুরের জনগণের মনে ভালোবাসার সর্বোচ্চ স্থান অর্জন করে নিয়েছে জেলা পুলিশ।

 

এ বিষয়ে জেলা পুলিশ সুত্রে জানা যায়, আমাদের চারপাশে একটু চোখ ঘুরালেই দেখা যায় সমাজে অনেকেই আছে যাদের কাছে খাবার কেনার মত সামর্থ নেই। এদিকে প্রতিদিন পুলিশ লাইন্স মেসে দুপুর এবং রাতে অনেক খাবার বেঁচে যায়। তাই পুলিশ সুপার আলীমুজ্জামান বিপিএম সেবার দিক নির্দেশনায় ম্যাচের সেইসকল উদ্বৃত্ত খাবার সংগ্রহ করে অসহায়দের মাঝে বিলিয়ে দেওয়ার কাজ শুরু করা হয়। হয়ত এই উদ্বৃত্ত খাবারটুকু সমাজের অসহায় মানুষের ক্ষুধা নিবারণের জন্য সহায়ক হবে।

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক কর্মকান্ডের মাঝে ফরিদপুর জেলা পুলিশ

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক কর্মকান্ডের মাঝে ফরিদপুর জেলা পুলিশ

ফরিদপুর জেলা পুলিশের পক্ষ হতে অনাহারীর মুখে এক চিলতে হাসি ফুটানোর জন্য আমরাদের খাবার অপচয় না করে উদ্বৃত্ত খাবার গুলি আশেপাশের অসহায় মানুষের মাঝে তুলে দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page