1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সালথায় প্রতিব‌ন্ধির জ‌মি জবরদখল ও মিথ‌্যা মামলায় হয়রা‌নির অ‌ভি‌যোগ

  • বর্তমান সময়: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৮৮ বার পড়া হয়েছে

সালথায় প্রতিব‌ন্ধির জ‌মি জবরদখল ও মিথ‌্যা মামলায় হয়রা‌নির অ‌ভি‌যোগ

আ‌রিফুল ইসলাম,সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় জ‌মি জবর দখল ও মিথ‌্যা মামলা দি‌য়ে হয়রা‌নির অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে, উপ‌জেলা সদ‌রের সাহা পাড়ায় গত ১০ বছর যাবত প্রতিব‌ন্ধি খোকন সাহা ও তার প‌রিবা‌রের না‌মে এই ‌মিথ‌্যা মামলা এবং খোকন সাহার ক্রয়কৃত জ‌মি জবর দখ‌ল হ‌য়ে‌ছে ব‌লে প‌রিবার‌টি জানায়।
সালথায় প্রতিব‌ন্ধির জ‌মি জবরদখল ও মিথ‌্যা মামলায় হয়রা‌নির অ‌ভি‌যোগ

সালথায় প্রতিব‌ন্ধির জ‌মি জবরদখল ও মিথ‌্যা মামলায় হয়রা‌নির অ‌ভি‌যোগ

খোকন সাহা ও তার প‌রিবার অ‌ভি‌যোগ ক‌রে ব‌লেন, গত ২৪/০৫/২০১০ ও ৮/০১/২০১১ তা‌রি‌খে সালথা পাটপাশা মৌজায় আ‌মি ৩৪৬, ৩৫৪, ৩৫৫, ৩৩৪,৩৩৬, ৩৫১ দা‌গে মোট ১০৬ শতক জ‌মি ক্রয় ক‌রি, এর ম‌ধ্যে নাম জা‌রি‌তে আমার না‌মে ৩৭৭ নং খ‌তিয়া‌নের ৯৪.৯৫ শতক জ‌মি টি‌কে যায়, আমা‌দের ক্রয়‌কৃত জ‌মির কিছু অংশ গোপ‌নে বি‌ক্রি ক‌রে দেয় নির্মল সাহা ও তার প‌রিবার, পরিব‌র্তি‌তে তা‌দের ক্রেতার না‌মে জ‌মি লি‌খে দেওয়ার জন‌্য বি‌ভিন্নভা‌বে চাপ দেয়, আ‌মি জ‌মি লি‌খে না দেওয়ায় ঐ জ‌মির কোন স‌রিকদার না হওয়া স‌ত্বেও তারা আমার ও আমার প‌রিবা‌রের না‌মে জাল দ‌লিল মামলা, ৪৪, ৮৮ ও ৭ ধারায় বি‌ভিন্ন স‌ময়ে মামলা ক‌রে এবং হুম‌কি ধাম‌কি ও জ‌মি জবর দখল ক‌রে আ‌ছে। র‌বিবার (৭ ফেব্রুয়ারী) সকা‌লে আমার ক্রয়‌কৃত জ‌মির গাছ কর্তন ক‌রে সীমানা প্রাচীর নির্মান কর‌তে গে‌লে আ‌মি বাধা দেই এবং জ‌মি দখল ছাড়ার কথা বল‌লে নির্মল সাহার স্ত্রী আমা‌কে ও আমার প‌রিবার‌কে  আবারও মামলা ও হামলা ক‌রে দেশ ছাড়া করার হুম‌কি দি‌চ্ছে।
প্রতিবা‌ন্ধি খোকন সাহা ও তার প‌রিবার আরও ব‌লেন, বর্তমান মান‌বিক জেলা প্রশাসক, মান‌বিক পু‌লিশ সুপার, সালথা নগরকান্দা ও কৃষ্ণপু‌রের মা মা‌টি মানু‌ষের নেত্রী সৈয়দা সা‌জেদা চৌধুরীর রাজ‌নৈ‌তিক প্রতি‌নি‌ধি শাহাদাব আকবর লাবু মামা, সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সং‌শ্লিষ্ঠ সক‌লের নিকট আ‌মি এই মামলাবাজ ও হুম‌কিদাতা নির্মল সাহা তার প‌রিবার থে‌কে স্থায়ীভা‌বে প‌রিত্রাণ চাই।
উল্লেখ্য একই তারিখ ২০১০ ও ২০১১ সা‌লে জ‌মির মা‌লিক বিপুল সাহা ইদ্রিস ইকবাল কেও অন্য জমি লিখে দেয় কিন্তু প্রতারক নির্মল সাহা সেই জমির উপর কোনো মামলা করে নাই। শুধুমাত্র প্রতিব‌ন্ধি খোকন সাহার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে মামলা করেন।
এই বিষ‌য়ে নির্মল সাহার বা‌ড়ি‌তে গে‌লে তাকে পাওয়া যায়‌নি, নির্মল সাহার স্ত্রী স‌বিতা রা‌নি সাহা ব‌লেন, আ‌মি কোন মিথ‌্যা মামলা ক‌রি নাই, য‌দি বিপুল সাহার কোন জ‌মি থা‌কে তাহ‌লে সে বের ক‌রে নেক। উ‌ল্টো সে আমা‌কে মারধ‌রের হুম‌কি দি‌চ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page