1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুরের চরভদ্রাসনে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ

  • বর্তমান সময়: শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫২৭ বার পড়া হয়েছে

ফরিদপুরের চরভদ্রাসনে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

সাজ্জাদ হোসেন সাজু ,চরভদ্রাসন প্রতিনিধি : শনিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর বারোটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খালাসী ডাঙ্গী এলাকার ফসলি জমি  থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় কয়েকদিন যাবৎ অজ্ঞাত  ব্যাক্তিটি ঐ এলাকা দিয়ে ঘোড়াফেরা করে আসছিলো।স্থানীরা তাকে পাগল হিসেবে জানেন। শনিবার সকালে খালাসি ডাঙ্গী এলাকার ফসলি জমিতে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। সংবাদ পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

চরভদ্রাসন থানার ওসি জাকারিয়া হোসেন বলেন, লাশের কোন পরিচয় পওয়া যায়নি।তবে পোষাক-আষাক দেখে মনে হচ্ছে সে একজন পাগল। তার গায়ে একাধিক ও ময়লা-দুর্গন্ধ জামাকাপড় পাওয়া গেছে। লাশের শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page