1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

ফরিদপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

  • বর্তমান সময়: শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৪৩ বার পড়া হয়েছে

ফরিদপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মানিক দাস : “মুজিব বর্ষের অঙ্গীকার ঘরে ঘরে গ্রন্থাগার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।   দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও ময়েজউদ্দীন জেলা সরকারি গ্রন্থাগার এর যৌথ আয়োজনে শুক্রবার বিকালে ময়েজউদ্দীন জেলা সরকারি গ্রন্থাগার এর হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 ময়েজউদ্দীন জেলা সরকারি গ্রন্থাগার এর সহকারী লাইব্রেরিয়ান সাজু আহম্মেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোশার্রফ আলী,  জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, অধ্যাপক এম. এ ছামাাদ। মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান।
এসময় বক্তারা বলেন, গন্থাগার হলো মানব তৈরির কারিগর, আলোকিত মানুষ গড়ার বাতিঘর। সমাজের সর্বস্তরের মানুষকে অবাধে তথ্য ও জ্ঞান আহরণের সুবিধা প্রদানের মাধ্যমে জ্ঞানের আলোয় বিকাশিত করতে হবে। এবং শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়ার জন্য আহ্বান জানান।
আলোচনা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মোঃ আনোয়ার হেসেন আকাশ।
অন্যদের উপস্থিত ছিলেন ময়েজউদ্দীন জেলা সরকারি গ্রন্থাগার এর লাইব্রেরী সহকারী মীর্জা সাইফুল্লাহ প্রমূখ। এসময় মধুখালী উপজেলার দীপঙ্কর পাল এর সম্পাদিত ত্রৈমাসিক সাহিত্য সংকলণ বিহঙ্গ সাহিত্য প্রকাশিত বিহঙ্গ বই এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।এসময় জেলা ও উপজেলার পাঠক ও শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page