1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুর জেলায় বীরমুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪১০ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলায় বীরমুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

মানিক দাস : ফরিদপুর জেলায় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসক চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফরিদপুর জেলা ইউনিটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। (ভিডিও সহ)

 

সদ্য সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক  তাহমিনা আলী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুম রেজা, ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধা নজরুল ইসলাম, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা আইডি মাসুদ, মুক্তিযোদ্ধা সামসুদ্দিন মোল্লা প্রমূখ।
সভায় বক্তারা বলেন বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সম্পদ। তারা  স্বাধীনতা যুদ্ধে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বীরমুক্তিযোদ্ধাদের একসাথে দেশের উন্নয়নে কাজ করার জন্য আহ্বান জানানো হয়।
সভায় ফরিদপুর সদরে ৩০০ জন বীরমুক্তিযোদ্ধা কে এবং জেলা পর্যায়ে ৭০০ জন বীরমুক্তিযোদ্ধা কে শীত বস্ত্র বিতরণ করা হবে বলে জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page