1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

মাদারীপুরে বারি সরিষা-১৪ ও ১৮ এর উপর মাঠ দিবস অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭৩ বার পড়া হয়েছে

মাদারীপুরে বারি সরিষা-১৪ ও ১৮ এর উপর মাঠ দিবস অনুষ্ঠিত

মানিক দাস : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং  ফরিদপুর সরেজমিন গবেষণা বিভাগ (সগবি) কর্তৃক আয়োজিত গত ৪ফেব্রুয়ারি মাদারীপুর সদর উপজেলার শ্রীনাথদি ইউনিয়নের কলাবাড়ী গ্রামে বারি সরিষা-১৪ ও ১৮ জাতের উৎপাদন কার্যক্রমের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর সরেজমিন গবেষণা বিভাগ (বারি) অঞ্চল প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহম্মেদ এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রফিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ছালেহ উদ্দিন, মাদরীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  ফরিদপুর সরেজমিন গবেষণা বিভাগ ( বারি) এর বৈজ্ঞানিক কর্মকর্তা, এ.এফ.এম. রুহুল কুদ্দুস।
এসময় মাঠ দিবস সমাবেশে সংশ্লিষ্ট গ্রাম ও পার্শ্ববর্তী গ্রাম থেকে আগত অর্ধশতাধিক চাষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সগবি, বারি, ফরিদপুরের মাঠ পর্যায়ে কর্মরত বৈজ্ঞানিক সহকারীবৃন্দ এবং স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজবাড়ীর এমএলটি সাইটের বৈজ্ঞানিক সহকারী জনাব সাইফুর রহমান।
মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমানে বাংলাদেশে প্রায় ৫.৫ লক্ষ হেক্টর জমিতে সরিষা আবাদ হয় যা থেকে প্রায় ২ লক্ষ মেট্রিক টন তেল পাওয়া যায়। এদেশের কৃষকরা সাধারণত স্থানীয় জাতের সরিষার আবাদ করে থাকে যার হেক্টর প্রতি গড় ফলন মাত্র ৮৫০ কেজি বা প্রতি শতাংশে ৩.৫ কেজি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারি সরিষা-১৪, বারি সরিষা-১৫ ও বারি সরিষা-১৭ নামে যে স্বল্পমেয়াদী জাত উদ্ভাবন করেছে তার গড় ফলন প্রতি হেক্টরে ১.৪ থেকে ১.৮ টন বা প্রতি শতাংশে প্রায় ৬ কেজি। যেসব কৃষকেরা দীর্ঘমেয়াদী (১০০-১২০ দিন) সরিষার জাত ব্যবহার করতে চান, তারা বারি সরিষা-১৮ (ক্যানোলা জাত) ব্যবহার করতে পারেন যা রান্নার তেল হিসেবে ব্যবহার হয়।
বারি সরিষা -১৪ চেয়ে বারি সরিষা-১৮ শতাংশে প্রায় ২ থেকে ৬ কেজি বেশী ফলন দিয়ে থাকে। তাই, নতুন জাত আবাদে কৃষক আর্থিকভাবে লাভবান হয় ও খুব সহজে তাদের প্রচলিত ফসল ধারায় খাপ খাওয়াতে পারেন। কৃষকদের নতুন জাত ও প্রযুক্তি দ্বারা সরিষা আবাদের জন্য প্রধান অতিথি অনুরোধ করেন ফলে দেশে তেলের চাহিদা অনেকাংশে পূরণ করা সম্ভব হবে।
সমাবেশে বারি সরিষা-১৪ ও ১৮ জাত সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দেন উপস্থিত অতিথিবৃন্দ। অংশগ্রহনকারী কৃষকগণের বিভিন্ন প্রশ্নের উত্তর আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রদান করেন। তাঁদেরকে সহায়তা করেন বৈজ্ঞানিক সহকারীবৃন্দ।
মাঠ দিবস অনুষ্ঠানে অংশগ্রহনকারী কৃষকগণ বারি সরিষা-১৪ ও ১৮ এর প্রতি কৌতুহলী হন এবং এর আবাদে সুবিধা-অসুবিধা, আয়-ব্যয় ইত্যাদি সম্বন্ধে সম্যক ধারনা লাভ করেন। সগবি, ফরিদপুর এর তত্তাবধানে মাদারীপুরে ১০০ শতক জমিতে বারি সরিষা-১৪ ও ৩০০ শতক জমিতে বারি সরিষা-১৮ আবাদ করা হয়েছে। কৃষকেরা তাদের আবাদকৃত প্রচলিত তিন ফসল ভিত্তিক ফসল বিন্যাসে এ বারি সরিষা-১৪ ও ১৮ জাতটির সন্নিবেশনের প্রতি আগ্রহ প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page