1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ – নির্বাচনের মনোনয়নপত্রের বাছাই সম্পন্ন

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৮৫ বার পড়া হয়েছে
ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ – নির্বাচনের মনোনয়নপত্রের বাছাই সম্পন্ন
এহসান রানা,  ফরিদপুর : ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ – নির্বাচনের মনোনয়নপত্রের বাছাই সম্পন্ন হয়েছে। আজ দুপুরে জেলা রিটার্নিং অফিসের সম্মেলন কক্ষে এ বাছাইয়ের কাজ সম্পন্ন করা করা হয়। নির্বাচনে দাখিলকৃত ৫টি মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা করেছে জেলা রির্টানিং অফিসার হাবিবুর রহমান।
আগামী ২৮ ফেব্রুয়ারী মধুখালী উপজেলার চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি ও সতন্ত্রসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদন্দিতা  করছেন।  উপজেলায় মোট এক লাখ ৬১ হাজার ৫৪০ ভোটার রয়েছে, কেন্দ্র ৫৮ টি আর বুথের সংখ্যা ৩২২টি।
উল্লেখ্য মধুখালী উপজেলার সাবেক চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু গত বছরের ২৮ অক্টোবর করোনার মারা গেলে আগামী ২৮ ফেব্রæয়ারী উপজেলাটির চেয়ারম্যান পদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page