1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সাংবাদিক পরিচয়দানকারী উপজেলার বাসিন্দা তিন প্রতারক জেলাতে আটক

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪১১ বার পড়া হয়েছে

সাংবাদিক পরিচয়দানকারী উপজেলার বাসিন্দা তিন প্রতারক জেলাতে আটক

নিজস্ব প্রতিবেদকঃ মাদারীপুরে সাংবাদিক ও মানবধিকার কর্মী পরিচয়দানকারী তিন প্রতারককে আটক করে পুলিশ দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, শিবচর পৌর এলাকার আলতাব উদ্দিন তালুকদারের ছেলে মজিবুর রহমান তালুকাদর (৫৫), একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুনুর রহমান বাবু ও সামচুল আলমের ছেলে আনোয়ার হোসেন।
পুলিশ জানায়, দুপুরে জেলার আদালত চত্তরে আন্তর্জাতিক মানবিধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির চেয়ারম্যান মজিবুর রহমান তালুকাদর, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন ও ফাল্গুনী টিভির স্পেশাল প্রতিনিধি মানুনুর রহমান বাবু নামের তিন প্রতারক একটি জমিজমার মামলায় বিচারকের মাধ্যমে রায় পাইয়ে দিবে এমন প্রতিশ্রুতি দিয়ে কালকিনি উপজেলার এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবী করেন। তাদের কথাবার্তা সন্দেহ হলে জেলার সাংবাদিকদের খবর দেন ওই ব্যক্তি। পরে জেলার সিনিয়র সাংবাদিকদের কথার জালে ধরা পরে তিন প্রতারক। এক পর্যায়ে সদর মডেল থানায় খবর দিলে পুলিশ এসে তাদের নিয়ে যায়। এ সময় পরিচয় দেয়া তিনজনের কাছ থেকে ভুয়া আইডি কার্ড, ক্যামেরা, মাইক্রোফোন ও মোবাইল ফোন জব্দ করা হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, আটকৃতরা সাধারণ মানুষকে বোকা বানিয়ে অসৎ উপায়ে টাকা উপার্জন করতো। আটক তিন প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page